ভাইরাল অডিও, বিএনপি নেত্রীকে পদ থেকে অব্যাহতি

সরকারি সেলাই মেশিন দেওয়ার নামে অর্থ দাবি সংক্রান্ত একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. নিশি আক্তার-কে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (৭ জুন) দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সরকারি সেলাই মেশিন বিতরণের নামে অর্থ দাবি করা হয়েছে— এমন অভিযোগসংবলিত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিলে দলীয় নেতৃত্ব অভিযোগটি আমলে নেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা, নৈতিকতা ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে নিশি আক্তারকে দেবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রমও চলমান রয়েছে। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে নিশি আক্তার কোনো মন্তব্য করতে রাজি হননি। দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম বলেন, দায়িত্বশীল সাংগঠনিক পদে থেকে অর্থলোভী, অনৈতি

ভাইরাল অডিও, বিএনপি নেত্রীকে পদ থেকে অব্যাহতি

সরকারি সেলাই মেশিন দেওয়ার নামে অর্থ দাবি সংক্রান্ত একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. নিশি আক্তার-কে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (৭ জুন) দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সরকারি সেলাই মেশিন বিতরণের নামে অর্থ দাবি করা হয়েছে— এমন অভিযোগসংবলিত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিলে দলীয় নেতৃত্ব অভিযোগটি আমলে নেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা, নৈতিকতা ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে নিশি আক্তারকে দেবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রমও চলমান রয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে নিশি আক্তার কোনো মন্তব্য করতে রাজি হননি।

দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম বলেন, দায়িত্বশীল সাংগঠনিক পদে থেকে অর্থলোভী, অনৈতিক ও দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি সুবিধা বিতরণ বা জনসম্পৃক্ত কোনো কার্যক্রমে দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অনিয়ম কিংবা অর্থ লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটির সত্যতা ও বিষয়বস্তু নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow