ভাইরাল ঢাবি অধ্যাপককে অব্যাহতি, যা বলছেন নেটিজেনরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিব সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে ভাইরাল হন। এতে তাকে নিয়ে নানা আলোচনা-সমালোচনার জন্ম হয়। ফলে বিভাগের একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুয়ায়ী একাডেমিক কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে সোশ্যাল মিডিয়ায় আবার আলোচনার ঝড় ওঠে। নেটিজেনরা তাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। তারা সোশ্যাল মিডিয়ায় নানাবিধ পোস্ট করে মতামত ব্যক্ত করতে থাকেন। আরও পড়ুন ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার, নেটদুনিয়ায় সমালোচনা সানাউল হক সানী লিখেছেন, ‘এই প্রতিভার মূল্যায়ন করতে পারল না ঢাকা বিশ্ববিদ্যালয়। এ জন্যই এই অবস্থা। জনপ্রিয় সংগীতশিল্পী ঢাবিয়ান শিক্ষককে চাকরিচ্যুতির নিন্দা জানাই।’ শামস সাঈদ লিখেছেন, ‘ঢাবি এটা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। উনি এখন গান গেয়ে বেড়াক। আর বলুক যে, আমার সমপর্যায়ের কেউ নাই।’ আরও পড়ুন টাকার চেয়ে একজন মানুষের জীবন কি এত সস্তা? আরিফ মজুমদার লিখেছেন, ‘গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিলো ঢাকা বিশ্ববিদ্যালয়।’ আব্দুর রহমান মিল্টন লিখেছেন, ‘‘গান গাইতে না পেরে ভা

ভাইরাল ঢাবি অধ্যাপককে অব্যাহতি, যা বলছেন নেটিজেনরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিব সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে ভাইরাল হন। এতে তাকে নিয়ে নানা আলোচনা-সমালোচনার জন্ম হয়। ফলে বিভাগের একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুয়ায়ী একাডেমিক কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

এ খবর ছড়িয়ে পড়লে সোশ্যাল মিডিয়ায় আবার আলোচনার ঝড় ওঠে। নেটিজেনরা তাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। তারা সোশ্যাল মিডিয়ায় নানাবিধ পোস্ট করে মতামত ব্যক্ত করতে থাকেন।

সানাউল হক সানী লিখেছেন, ‘এই প্রতিভার মূল্যায়ন করতে পারল না ঢাকা বিশ্ববিদ্যালয়। এ জন্যই এই অবস্থা। জনপ্রিয় সংগীতশিল্পী ঢাবিয়ান শিক্ষককে চাকরিচ্যুতির নিন্দা জানাই।’

শামস সাঈদ লিখেছেন, ‘ঢাবি এটা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। উনি এখন গান গেয়ে বেড়াক। আর বলুক যে, আমার সমপর্যায়ের কেউ নাই।’

আরিফ মজুমদার লিখেছেন, ‘গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিলো ঢাকা বিশ্ববিদ্যালয়।’

আব্দুর রহমান মিল্টন লিখেছেন, ‘‘গান গাইতে না পেরে ভাইরাল’ কিন্তু গণমাধ্যমগুলো বলছে ‘গান গেয়ে ভাইরাল’ ঢাবি শিক্ষককে অব্যাহতি। আসলে উনি কি গান গাইতে পারেন?’

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow