ভাইরাল ভিডিও এআই-সৃষ্ট, ফরেনসিক পরীক্ষার দাবি আইনজীবীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছেন। শুনানি শেষে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি বিষয়টি নির্বাচন-পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্তের জন্য সময় নির্ধারণ করেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার সিনিয়র সিভিল জজ ও নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রধান তাফরিমা তাবাসুমের আদালতে তিনি সশরীরে উপস্থিত হয়ে জবাব দেন। এর আগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) তার মুন্সীকে ১১ ফেব্রুয়ারি দুপুর ২টা ৩০ মিনিটের মধ্যে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়। শুনানি শেষে মুন্সীর আইনজীবী ব্যারিস্টার এবিএম হামিদুল মিসবাহ সাংবাদিকদের বলেন, তার মক্কেল একজন বয়োজ্যেষ্ঠ ও বর্ষীয়ান রাজনীতিবিদ। অভিযোগে উত্থাপিত বক্তব্য তিনি দেননি এবং কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তার বা তার সমর্থিত কোনো ফেসবুক আইডি থেকে প্রচারিত হয়নি বলেও দাবি করেন তিনি। আরও পড়ুন: ভোট না দিলে ঘর-বাড়ি সব পুড়াইয়া ছাড়খা

ভাইরাল ভিডিও এআই-সৃষ্ট, ফরেনসিক পরীক্ষার দাবি আইনজীবীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছেন। শুনানি শেষে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি বিষয়টি নির্বাচন-পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্তের জন্য সময় নির্ধারণ করেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার সিনিয়র সিভিল জজ ও নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রধান তাফরিমা তাবাসুমের আদালতে তিনি সশরীরে উপস্থিত হয়ে জবাব দেন।

এর আগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) তার মুন্সীকে ১১ ফেব্রুয়ারি দুপুর ২টা ৩০ মিনিটের মধ্যে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।

শুনানি শেষে মুন্সীর আইনজীবী ব্যারিস্টার এবিএম হামিদুল মিসবাহ সাংবাদিকদের বলেন, তার মক্কেল একজন বয়োজ্যেষ্ঠ ও বর্ষীয়ান রাজনীতিবিদ। অভিযোগে উত্থাপিত বক্তব্য তিনি দেননি এবং কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তার বা তার সমর্থিত কোনো ফেসবুক আইডি থেকে প্রচারিত হয়নি বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন:
ভোট না দিলে ঘর-বাড়ি সব পুড়াইয়া ছাড়খাড় করে দিবো: বিএনপি নেতার হুমকি

আইনজীবীর ভাষ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করে অপপ্রচার চালানো হয়ে থাকতে পারে। ভিডিওটির সত্যতা যাচাই ও ফরেনসিক পরীক্ষা ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়।

তিনি আরও বলেন, আদালতে তাদের বিস্তারিত বক্তব্য উপস্থাপন করা হয়েছে এবং ম্যাজিস্ট্রেট বিষয়টি নির্বাচন-পরবর্তী সময়ে শুনানির জন্য নির্ধারণ করেছেন।

নোটিশ সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ১০ ফেব্রুয়ারি একটি লিখিত অভিযোগ নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে পাঠানো হয়। অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী ভোটারদের উদ্দেশে হুমকিমূলক বক্তব্য দিয়েছেন, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির পরিপন্থি।

জাহিদ পাটোয়ারী/এসআর/এমএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow