ভাওয়াল রিসোর্টে রাতভর অভিযান, বিপুল মাদকসহ আটক ৬

গাজীপুরে অবস্থিত ভাওয়াল রিসোর্টে অভিযান চালিয়ে বিপুল দেশি-বিদেশি অবৈধ মদসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন জাহিদুল ইসলাম (৩৪), ফয়জুল ইসলাম খান (৩৫), ইফতিয়ার কাসেম চার্লী (৩০), জিহাদ আহম্মেদ (১৯), রেদোয়ান হাসান চৌধুরী (৩৩) ও আবির হোসেন (২৩)। জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশগ্রহণ করেন।  জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানের সময় ঘটনাস্থল থেকে মাদকসহ ৬ জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গাজীপুরের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ভাওয়াল রিসোর্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্যসহ ৬ জনকে আটক করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভাওয়াল রিসোর্টে রাতভর অভিযান, বিপুল মাদকসহ আটক ৬

গাজীপুরে অবস্থিত ভাওয়াল রিসোর্টে অভিযান চালিয়ে বিপুল দেশি-বিদেশি অবৈধ মদসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন জাহিদুল ইসলাম (৩৪), ফয়জুল ইসলাম খান (৩৫), ইফতিয়ার কাসেম চার্লী (৩০), জিহাদ আহম্মেদ (১৯), রেদোয়ান হাসান চৌধুরী (৩৩) ও আবির হোসেন (২৩)।

জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশগ্রহণ করেন। 

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানের সময় ঘটনাস্থল থেকে মাদকসহ ৬ জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুরের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ভাওয়াল রিসোর্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্যসহ ৬ জনকে আটক করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow