ভাঙ্গায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।  রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলার সীমান্তবর্তী এলাকা সোয়াদি ও ঝাটুরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী আল বোরাক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় অন্তত ১০ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে তিনজনকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট হাসান উদ্দীন। এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ঈদ যাত্রায় ফেরার পথে কিছুসংখ্যক যাত্রী নিয়ে আল বোরাক পরিবহনের একটি বাস উল্টে খাদে পড়ে যায়।  এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।  কেউ গুরুতর আহত হননি। 

ভাঙ্গায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। 

রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলার সীমান্তবর্তী এলাকা সোয়াদি ও ঝাটুরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী আল বোরাক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় অন্তত ১০ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে তিনজনকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট হাসান উদ্দীন।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ঈদ যাত্রায় ফেরার পথে কিছুসংখ্যক যাত্রী নিয়ে আল বোরাক পরিবহনের একটি বাস উল্টে খাদে পড়ে যায়।  এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।  কেউ গুরুতর আহত হননি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow