‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ ঘাঁটিতে পাকিস্তানের অভিযান, নিহত ১৩

‘ভারতীয় প্রক্সি বাহিনী’ হিসেবে পরিচিত ফিতনা আল খাওয়ারিজের দুইটি ঘাঁটিতে অভিযান চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এতে সংগঠনের অন্তত ১৩ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে গোয়েন্দাভিত্তিক এসব অভিযান চালানো হয়। বুধবার (১ এপ্রিল) দেশটির নিরাপত্তা বাহিনীর মিডিয়া শাখা আইএসপিআরের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে জিও নিউজ।  আইএসপিআর জানায়, সন্ত্রাসীদের উপস্থিতির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার জেলার বারা এলাকা এবং বান্নু জেলায় দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। বারা এলাকায় পরিচালিত অভিযানে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালায়। তীব্র গোলাগুলির পর সেখানে সন্ত্রাসী ১০ জন নিহত হয়। অন্যদিকে বান্নু জেলায় পরিচালিত আরেকটি গোয়েন্দাভিত্তিক অভিযানে তিনজন সন্ত্রাসীকে হত্যা করা হয়। আইএসপিআর জানায়, ভারত-সমর্থিত সন্ত্রাসীদের নির্মূলে এখনো তল্লাশি অভিযান চলছে। একই সঙ্গে আজম-ই-ইস্তেহকাম কর্মসূচির আওতায় সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতে অব্যাহত থাকবে। গত ৬ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ ঘাঁটিতে পাকিস্তানের অভিযান, নিহত ১৩

‘ভারতীয় প্রক্সি বাহিনী’ হিসেবে পরিচিত ফিতনা আল খাওয়ারিজের দুইটি ঘাঁটিতে অভিযান চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এতে সংগঠনের অন্তত ১৩ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে গোয়েন্দাভিত্তিক এসব অভিযান চালানো হয়। বুধবার (১ এপ্রিল) দেশটির নিরাপত্তা বাহিনীর মিডিয়া শাখা আইএসপিআরের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে জিও নিউজ। 

আইএসপিআর জানায়, সন্ত্রাসীদের উপস্থিতির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার জেলার বারা এলাকা এবং বান্নু জেলায় দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। বারা এলাকায় পরিচালিত অভিযানে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালায়। তীব্র গোলাগুলির পর সেখানে সন্ত্রাসী ১০ জন নিহত হয়।

অন্যদিকে বান্নু জেলায় পরিচালিত আরেকটি গোয়েন্দাভিত্তিক অভিযানে তিনজন সন্ত্রাসীকে হত্যা করা হয়। আইএসপিআর জানায়, ভারত-সমর্থিত সন্ত্রাসীদের নির্মূলে এখনো তল্লাশি অভিযান চলছে। একই সঙ্গে আজম-ই-ইস্তেহকাম কর্মসূচির আওতায় সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতে অব্যাহত থাকবে।

গত ৬ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, ২০২৫ সালে দেশজুড়ে মোট ৭৫ হাজার ১৭৫টি গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালিত হয়েছে। এর মধ্যে খাইবার পাখতুনখোয়ায় ১৪ হাজার ৬৫৮টি, বেলুচিস্তানে ৫৮ হাজার ৭৭৮টি এবং দেশের অন্যান্য এলাকায় ১ হাজার ৭৩৯টি অভিযান পরিচালিত হয়।

তিনি আরও জানান, গত বছর দেশে মোট ৫ হাজার ৩৯৭টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এর মধ্যে ৩ হাজার ৮১১টি খাইবার পাখতুনখোয়ায়, ১ হাজার ৫৫৭টি বেলুচিস্তানে এবং অন্যান্য এলাকায় ২৯টি ঘটনা ঘটেছে। এসব অভিযানে মোট ২ হাজার ৫৯৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলেও দাবি করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow