ভারতের আদালতে আত্মসমর্পণ করল গোপালগঞ্জের যুবক
অবৈধভাবে ভারতে প্রবেশের পর আসামের শ্রীভূমি জেলার একটি আদালতে আত্মসমর্পণ করেছেন এক বাংলাদেশি নাগরিক। এ ঘটনায় সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশ নিয়ে দেশটিতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২৬ মে) এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আত্মসমর্পণকারী ব্যক্তির নাম দিন ইসলাম শেখ। তিনি বাংলাদেশের গোপালগঞ্জ জেলার বড়গুনি গ্রামের বাসিন্দা। জানা গেছে, ‘রাগবি’ নামে এক দালালের সহায়তায় দিন ইসলাম অবৈধভাবে ভারতীয় সীমান্ত অতিক্রম করেন। ভারতে প্রবেশের পর তিনি গুয়াহাটি পৌঁছান। তবে সেখানে পৌঁছানোর পর ওই দালাল নিখোঁজ হয়ে গেলে তিনি বিপাকে পড়েন। পরে দেশে ফেরার উপায় খুঁজতে তিনি ট্রেনে করে শিলচর হয়ে শ্রীভূমিতে যান। কিন্তু কোনোভাবে বাংলাদেশে ফিরতে না পেরে শেষ পর্যন্ত আইনি সহায়তা চেয়ে শ্রীভূমি জেলা ও দায়রা জজ আদালতের শরণাপন্ন হন। তিনি জেলা লিগ্যাল সার্ভিসেস অথরিটির মাধ্যমে দেশে ফেরার আবেদন জানান। পরে আদালত তাকে পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দেন। ভারতীয় পুলিশ জানিয়েছে, দিন ইসলাম কীভাবে এবং কোন সীমান্তপথ দিয়ে ভারতে প্রবেশ করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে অভিযুক্ত দালাল ‘রাগবি’র সন্ধানেও ত
অবৈধভাবে ভারতে প্রবেশের পর আসামের শ্রীভূমি জেলার একটি আদালতে আত্মসমর্পণ করেছেন এক বাংলাদেশি নাগরিক। এ ঘটনায় সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশ নিয়ে দেশটিতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৬ মে) এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আত্মসমর্পণকারী ব্যক্তির নাম দিন ইসলাম শেখ। তিনি বাংলাদেশের গোপালগঞ্জ জেলার বড়গুনি গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ‘রাগবি’ নামে এক দালালের সহায়তায় দিন ইসলাম অবৈধভাবে ভারতীয় সীমান্ত অতিক্রম করেন। ভারতে প্রবেশের পর তিনি গুয়াহাটি পৌঁছান। তবে সেখানে পৌঁছানোর পর ওই দালাল নিখোঁজ হয়ে গেলে তিনি বিপাকে পড়েন।
পরে দেশে ফেরার উপায় খুঁজতে তিনি ট্রেনে করে শিলচর হয়ে শ্রীভূমিতে যান। কিন্তু কোনোভাবে বাংলাদেশে ফিরতে না পেরে শেষ পর্যন্ত আইনি সহায়তা চেয়ে শ্রীভূমি জেলা ও দায়রা জজ আদালতের শরণাপন্ন হন।
তিনি জেলা লিগ্যাল সার্ভিসেস অথরিটির মাধ্যমে দেশে ফেরার আবেদন জানান। পরে আদালত তাকে পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দেন।
ভারতীয় পুলিশ জানিয়েছে, দিন ইসলাম কীভাবে এবং কোন সীমান্তপথ দিয়ে ভারতে প্রবেশ করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে অভিযুক্ত দালাল ‘রাগবি’র সন্ধানেও তদন্ত চলছে।
জেলা লিগ্যাল সার্ভিসেস অথরিটির সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবী তুতিউর রহমান পাতিকর জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
What's Your Reaction?