ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের কূটনীতিকরা চাইলে তাদের পরিবারকে সরাতেই পারেন, কিন্তু নিরাপত্তা নিয়ে বাংলাদেশে কোনো শঙ্কা নেই। তবে সংকেত যে কী, তা আমি ঠিক বুঝতে পারছি না, বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন। এ বিষয়ে মো. তৌহিদ হোসেন বলেন, ‘এটা একেবারেই তাদের নিজস্ব ব্যাপার। তারা তাদের কর্মচারীদের পরিবারকে চলে যেতে বলতেই পারেন যে কোনো সময়। কিন্তু কেন বলেছেন, আমি তার কোনো কারণ খুঁজে পাই না। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে তাদের কর্মকর্তারা, তাদের পরিবার-পরিজন অনেক বিপদে আছে। তেমন কোনো ঘটনা তো এখন পর্যন্ত বাংলাদেশে ঘটেনি।’ তিনি বলেন, ‘তাদের মনে আশঙ্কা হয়তো আছে, অথবা তারা কোনো মেসেজ (বার্তা) দিতে এটা করছেন। তবে আমি আসলে সঠিক কোনো মেসেজ (কারণ) খুঁজে পাচ্ছি না। তারা যদি পরিবার-পরিজন ফেরত নিতে চান, আমাদের তো কিছু করার নেই। নিতেই পারেন। কিন্তু আমরা মনে করি, এখন পর্যন্ত নিরাপত্তা বিঘ্ন ঘটেনি দেশে।’ এ সময় তিনি অতীতের নির্বাচনকালীন পরিস্থিতির সঙ্গে বর্তমান সময়ের তুলনা টেনে বলেন, ‘অতীতের নির্বাচনক

ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের কূটনীতিকরা চাইলে তাদের পরিবারকে সরাতেই পারেন, কিন্তু নিরাপত্তা নিয়ে বাংলাদেশে কোনো শঙ্কা নেই। তবে সংকেত যে কী, তা আমি ঠিক বুঝতে পারছি না, বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।

এ বিষয়ে মো. তৌহিদ হোসেন বলেন, ‘এটা একেবারেই তাদের নিজস্ব ব্যাপার। তারা তাদের কর্মচারীদের পরিবারকে চলে যেতে বলতেই পারেন যে কোনো সময়। কিন্তু কেন বলেছেন, আমি তার কোনো কারণ খুঁজে পাই না। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে তাদের কর্মকর্তারা, তাদের পরিবার-পরিজন অনেক বিপদে আছে। তেমন কোনো ঘটনা তো এখন পর্যন্ত বাংলাদেশে ঘটেনি।’

তিনি বলেন, ‘তাদের মনে আশঙ্কা হয়তো আছে, অথবা তারা কোনো মেসেজ (বার্তা) দিতে এটা করছেন। তবে আমি আসলে সঠিক কোনো মেসেজ (কারণ) খুঁজে পাচ্ছি না। তারা যদি পরিবার-পরিজন ফেরত নিতে চান, আমাদের তো কিছু করার নেই। নিতেই পারেন। কিন্তু আমরা মনে করি, এখন পর্যন্ত নিরাপত্তা বিঘ্ন ঘটেনি দেশে।’

এ সময় তিনি অতীতের নির্বাচনকালীন পরিস্থিতির সঙ্গে বর্তমান সময়ের তুলনা টেনে বলেন, ‘অতীতের নির্বাচনকালীন সময়ের তুলনায় এখন সংঘর্ষ বেশি হচ্ছে, আমার তো সেটা মনে হচ্ছে না। আমার তো মনে হয় না যে এমন কোনো নিরাপত্তা-পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে সে জন্য এ পদক্ষেপ নিতে হবে।’

নিরাপত্তা নিয়ে ঢাকায় ভারতীয় দূতাবাস আগাম উদ্বেগ জানিয়েছিল কি না জানতে চাইলে তিনি ‘না’ সূচক জবাব দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow