ভারতের চেয়ে বাংলাদেশের পাট উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

ভারতীয় পাটের চেয়ে বাংলাদেশের পাটের গুণগত মান অনেক উন্নত। বাংলাদেশের স্রোতযুক্ত পানিতে পাট পচানোর কারণে এর মান ভালো হয়। এ মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। দেশটির পশ্চিমবঙ্গে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারতীয় পাটের চেয়ে বাংলাদেশের পাটের গুণগত মান অনেক উন্নত। আমি যতটুকু জানি, ওখানে পানির স্রোত অনেক বেশি। স্রোতওয়ালা পানিতে যদি পাট পচানো যায়, তাহলে সেই পাটের গুণগত মান অনেক উন্নত হয়। বুধবার (১৫ জুলাই) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবারস পরিদর্শন করেন শিবরাজ সিং চৌহান। এ সময় তিনি রাজ্যের বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, মাঠে উৎপাদিত পাটের মান পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনের সময় কৃষকদের কাছ থেকে পাটের ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগও শোনেন তিনি। পাটের উপযুক্ত দাম নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ভারতীয় এই মন্ত্রী। তিনি আরও জানান, চমকপ্রদ খবর হলো, এবার পশ্চিমবঙ্গই হয়ে উঠবে সমগ্র পূর্ব ভারতের বীজ উৎ

ভারতের চেয়ে বাংলাদেশের পাট উন্নত: ভারতের কৃষিমন্ত্রী
ভারতীয় পাটের চেয়ে বাংলাদেশের পাটের গুণগত মান অনেক উন্নত। বাংলাদেশের স্রোতযুক্ত পানিতে পাট পচানোর কারণে এর মান ভালো হয়। এ মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। দেশটির পশ্চিমবঙ্গে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারতীয় পাটের চেয়ে বাংলাদেশের পাটের গুণগত মান অনেক উন্নত। আমি যতটুকু জানি, ওখানে পানির স্রোত অনেক বেশি। স্রোতওয়ালা পানিতে যদি পাট পচানো যায়, তাহলে সেই পাটের গুণগত মান অনেক উন্নত হয়। বুধবার (১৫ জুলাই) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবারস পরিদর্শন করেন শিবরাজ সিং চৌহান। এ সময় তিনি রাজ্যের বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, মাঠে উৎপাদিত পাটের মান পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনের সময় কৃষকদের কাছ থেকে পাটের ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগও শোনেন তিনি। পাটের উপযুক্ত দাম নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ভারতীয় এই মন্ত্রী। তিনি আরও জানান, চমকপ্রদ খবর হলো, এবার পশ্চিমবঙ্গই হয়ে উঠবে সমগ্র পূর্ব ভারতের বীজ উৎপাদনের মূল হাব ৷ আগে অন্ধ্রপ্রদেশ বা পঞ্জাব থেকে পাট, ভুট্টা ও আলুর বীজ আনতে হতো ৷ এখন এই রাজ্যেই হাইব্রিড বীজ উৎপাদিত হবে ৷ চুঁচুড়া রাইস রিসার্চ স্টেশনটিকেও সেন্টার অব এক্সেলেন্স হিসেবে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow