ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে কারাভোগ শেষে ফেরত দিয়েছে পুলিশ। বুধবার (১৭ জুন) বিকেলে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটে বেনাপোল চেকপোস্টে ফেরত দেয় ভারতীয় পুলিশ। হস্তান্তর প্রক্রিয়ার সময় ভারত- বাংলাদেশের বেনাপোল ও হরিদাসপুর সীমান্তরক্ষী বাহিনী বিজিবি, বিএসএফ, ইমিগ্রেশন পুলিশ এবং বেসরকারি মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভারত সরকারের ব্যুরো অফ ইমিগ্রেশনের পক্ষ থেকে জানানো হয়, হায়দ্রবাদের এফআরআরও অফিস থেকে গত ২৯ মে ও ১২ জুনের দেওয়া ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ এবং ‘এক্সিট পারমিট’ প্রক্রিয়ার অংশ হিসেবে এই বাংলাদেশিদের স্বদেশে প্রত্যাবাসন করা হয়েছে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোর্তজা জানান, ভুক্তভোগীরা বিভিন্ন সময়ে দালালের প্ররোচনায় পড়ে ভারতে পাচার হয়েছিল। পরে সেখানকার পুলিশের হাতে আটক হলে হায়দ্রবাদ জেলখানায় ৩ বছর সাজাভোগ শেষে আদালত হতে বিভিন্ন সেল্টার হোমে প্রেরণ করা হয়। পরে দুদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির একপর্যায়ে তাদের স্বদেশে ফেরত পাঠানোর বিশেষ ট্রাভেল পারমিট প্রক্রিয়া সম্পন্ন হয়। আইনি প্রক্রিয়া ও ইমি

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে কারাভোগ শেষে ফেরত দিয়েছে পুলিশ। বুধবার (১৭ জুন) বিকেলে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটে বেনাপোল চেকপোস্টে ফেরত দেয় ভারতীয় পুলিশ। হস্তান্তর প্রক্রিয়ার সময় ভারত- বাংলাদেশের বেনাপোল ও হরিদাসপুর সীমান্তরক্ষী বাহিনী বিজিবি, বিএসএফ, ইমিগ্রেশন পুলিশ এবং বেসরকারি মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভারত সরকারের ব্যুরো অফ ইমিগ্রেশনের পক্ষ থেকে জানানো হয়, হায়দ্রবাদের এফআরআরও অফিস থেকে গত ২৯ মে ও ১২ জুনের দেওয়া ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ এবং ‘এক্সিট পারমিট’ প্রক্রিয়ার অংশ হিসেবে এই বাংলাদেশিদের স্বদেশে প্রত্যাবাসন করা হয়েছে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোর্তজা জানান, ভুক্তভোগীরা বিভিন্ন সময়ে দালালের প্ররোচনায় পড়ে ভারতে পাচার হয়েছিল। পরে সেখানকার পুলিশের হাতে আটক হলে হায়দ্রবাদ জেলখানায় ৩ বছর সাজাভোগ শেষে আদালত হতে বিভিন্ন সেল্টার হোমে প্রেরণ করা হয়। পরে দুদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির একপর্যায়ে তাদের স্বদেশে ফেরত পাঠানোর বিশেষ ট্রাভেল পারমিট প্রক্রিয়া সম্পন্ন হয়। আইনি প্রক্রিয়া ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা নারীদের আইনি সহায়তা ও পরবর্তী পুনর্বাসনের জন্য বেনাপোল পোর্ট থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, ইমিগ্রেশন ও পোর্ট থানা পুলিশের আইনি প্রক্রিয়া শেষে ফেরত আসা নারীদের আইনি সহায়তা ও পরবর্তী পুনর্বাসনের জন্য মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর জিম্মায় হস্তান্তর করা হয়েছে। তারা ফেরত আসা নারীদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow