ভারতে পালিয়ে যাওয়ার সময় উগ্রবাদী সংগঠনের সদস্য গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন ‘মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ’-এর সদস্য মো. রাহেদ হোসেন মাহেদ (২৩)-কে গ্রেপ্তার করেছে বড়লেখা থানা পুলিশ। শুক্রবার (১৫ মে) বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেন। এর আগে, বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সীমান্তবর্তী দুর্গম বোবারথল ষাইটঘরি এলাকার একটি উঁচু টিলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  ওই দিন রাত সাড়ে ১১টার দিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার রাহেদ হোসেন মাহেদ সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দশঘর এলাকার নূর মিয়ার ছেলে। পুলিশসহ একাধিক গোয়েন্দা সংস্থা জানায়, জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর সম্ভাব্য উগ্রবাদী হামলার পরিকল্পনা সংক্রান্ত বিষয়ে ২০২৬ সালের ২৩ এপ্রিল পুলিশ হেডকোয়ার্টার্স থেকে গোয়েন্দা সতর্কতা জারি করা হয়। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য রাহেদ হোসেন মাহেদ বাংলাদেশ-ভারত সীমান্ত অত

ভারতে পালিয়ে যাওয়ার সময় উগ্রবাদী সংগঠনের সদস্য গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন ‘মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ’-এর সদস্য মো. রাহেদ হোসেন মাহেদ (২৩)-কে গ্রেপ্তার করেছে বড়লেখা থানা পুলিশ।

শুক্রবার (১৫ মে) বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেন। এর আগে, বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সীমান্তবর্তী দুর্গম বোবারথল ষাইটঘরি এলাকার একটি উঁচু টিলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ওই দিন রাত সাড়ে ১১টার দিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার রাহেদ হোসেন মাহেদ সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দশঘর এলাকার নূর মিয়ার ছেলে।

পুলিশসহ একাধিক গোয়েন্দা সংস্থা জানায়, জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর সম্ভাব্য উগ্রবাদী হামলার পরিকল্পনা সংক্রান্ত বিষয়ে ২০২৬ সালের ২৩ এপ্রিল পুলিশ হেডকোয়ার্টার্স থেকে গোয়েন্দা সতর্কতা জারি করা হয়। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য রাহেদ হোসেন মাহেদ বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

এ তথ্যের ভিত্তিতে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামের নির্দেশনায় বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খানের নেতৃত্বে একটি বিশেষ পুলিশ দল অভিযান পরিচালনা করে। প্রায় ১২ ঘণ্টাব্যাপী সতর্কতামূলক অভিযানের এক পর্যায়ে বোবারথল ষাইটঘরি এলাকার একটি টিলা থেকে তাকে আটক করা হয়। 
যাচাই-বাছাই শেষে পুলিশ জানতে পারে, গ্রেপ্তার রাহেদ হোসেন মাহেদ কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের তদন্তাধীন একটি মামলার আসামি। ডিএমপির শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উগ্রবাদী জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলেও জানিয়েছে পুলিশ। এছাড়া রেড এলার্ট জারির পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন এবং সম্প্রতি অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য মো. রাহেদ হোসেন মাহেদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি একটি নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। পরবর্তী তদন্ত ও আইনগত কার্যক্রম সিটিটিসি ইউনিট পরিচালনা করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow