ভারত সরে গেলে আমন্ত্রণের প্রত্যাশা বাফুফের
প্রথমবারের মতো ফিফার অর্থায়নে আয়োজিত আসিয়ান কাপে দক্ষিণ এশিয়ার দুটি দেশ ভারত ও পাকিস্তানকে আমন্ত্রণ করা হয়েছে। প্রথমে ছিল এই অঞ্চলের একটি দেশ ভারত। চীন নাম প্রত্যাহার করায় পাকিস্তান পূরণ করেছেন শূন্যস্থান। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এমন একটি সুযোগ কেন নিতে পারলো না তা নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। সমালোচনার পর বাফুফে ফিফা আসিয়ান কাপের আয়োজকদের চিঠি দিয়ে অংশ গ্রহণের আগ্রহ প্রকাশ করেছে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়া ও হংকংয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। প্রিমিয়ার ডিভিশন ও চ্যালেঞ্জ ডিভিশন নামে দুটি ভাগে হবে টুর্নামেন্ট। ভারত ও পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রিমিয়ার ডিভিশনে। ভারতের এই টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই টুর্নামেন্টের ফাইনাল ৪ অক্টোবর। অন্যদিকে ভারত ফিফা ফ্রেন্ডলি খেলবে ব্রাজিলের বিপক্ষে ৩ অক্টোবর। তাই ভারতকে দুটি দল তৈরি করতে হবে। জাতীয় দল ইন্দোনেশিয়া পাঠাবে নাকি ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে খেলাবে তা নিয়ে ভারতের ফুটবল কর্মকর্তাদের মধ্যে দ্বিমত তৈরি হয়েছে। তাই ভারত শেষ পর্যন্ত ফিফা আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করতে পারে বলেও গুঞ্জন আছে। র
প্রথমবারের মতো ফিফার অর্থায়নে আয়োজিত আসিয়ান কাপে দক্ষিণ এশিয়ার দুটি দেশ ভারত ও পাকিস্তানকে আমন্ত্রণ করা হয়েছে। প্রথমে ছিল এই অঞ্চলের একটি দেশ ভারত। চীন নাম প্রত্যাহার করায় পাকিস্তান পূরণ করেছেন শূন্যস্থান।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন এমন একটি সুযোগ কেন নিতে পারলো না তা নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। সমালোচনার পর বাফুফে ফিফা আসিয়ান কাপের আয়োজকদের চিঠি দিয়ে অংশ গ্রহণের আগ্রহ প্রকাশ করেছে।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়া ও হংকংয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। প্রিমিয়ার ডিভিশন ও চ্যালেঞ্জ ডিভিশন নামে দুটি ভাগে হবে টুর্নামেন্ট। ভারত ও পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রিমিয়ার ডিভিশনে।
ভারতের এই টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই টুর্নামেন্টের ফাইনাল ৪ অক্টোবর। অন্যদিকে ভারত ফিফা ফ্রেন্ডলি খেলবে ব্রাজিলের বিপক্ষে ৩ অক্টোবর। তাই ভারতকে দুটি দল তৈরি করতে হবে।
জাতীয় দল ইন্দোনেশিয়া পাঠাবে নাকি ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে খেলাবে তা নিয়ে ভারতের ফুটবল কর্মকর্তাদের মধ্যে দ্বিমত তৈরি হয়েছে। তাই ভারত শেষ পর্যন্ত ফিফা আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করতে পারে বলেও গুঞ্জন আছে।
রোববার বাফুফে সভাপতি এ বিষয়ে বলেছেন, ‘ভারত যদি নাম প্রত্যাহার করে তাহলে হয়তো আমাদের আমন্ত্রণ করতে পারে। তবে এখনো তেমন কিছু হয়নি।’
আরআই/আইএইচএস/
What's Your Reaction?