ভারী বৃষ্টিতে মাইক্রোবাসের ওপর ভেঙে পড়লো গাছ, আহত ৩

টানা ভারী বৃষ্টিতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসের ওপর বড় গাছ ভেঙে পড়ে তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনায় মাইক্রোবাসটির সামনের অংশসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে টেকনাফের হোয়াইক্যংয়ের নয়াপাড়া বটতলী এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন-টেকনাফের হোয়াইক্যং নয়াপাড়া বটতলীর বাসিন্দা মোহাম্মদ হক, সালা উদ্দিন তবে আহত মাইক্রোবাসের চালকের নাম পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার। তিনি জানান, বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরের দিকে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি টয়োটা হাইএস মাইক্রোবাসকে একটি পিকআপ ভ্যান সামনে থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি হোয়াইক্যংয়ের নয়াপাড়া বটতলী এলাকায় সড়কের পাশে থেমে যায়। প্রায় ১০ মিনিট পর সড়কের পাশে থাকা একটি বড় আকৃতির গাছ ভেঙে মাইক্রোবাসটির ওপর পড়ে। এতে মাইক্রোবাসটির সামনের অংশসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। চালকসহ আরও দুইজন আহত হন। তিনি আরও জানান, টানা ভারী বৃষ্টির কারণে গাছটি ভেঙে পড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি থানায় নেওয়া হয়েছে। পরে সড়ক থেকে গা

ভারী বৃষ্টিতে মাইক্রোবাসের ওপর ভেঙে পড়লো গাছ, আহত ৩

টানা ভারী বৃষ্টিতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসের ওপর বড় গাছ ভেঙে পড়ে তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনায় মাইক্রোবাসটির সামনের অংশসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে টেকনাফের হোয়াইক্যংয়ের নয়াপাড়া বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-টেকনাফের হোয়াইক্যং নয়াপাড়া বটতলীর বাসিন্দা মোহাম্মদ হক, সালা উদ্দিন তবে আহত মাইক্রোবাসের চালকের নাম পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার।

তিনি জানান, বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরের দিকে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি টয়োটা হাইএস মাইক্রোবাসকে একটি পিকআপ ভ্যান সামনে থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি হোয়াইক্যংয়ের নয়াপাড়া বটতলী এলাকায় সড়কের পাশে থেমে যায়। প্রায় ১০ মিনিট পর সড়কের পাশে থাকা একটি বড় আকৃতির গাছ ভেঙে মাইক্রোবাসটির ওপর পড়ে। এতে মাইক্রোবাসটির সামনের অংশসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। চালকসহ আরও দুইজন আহত হন।

তিনি আরও জানান, টানা ভারী বৃষ্টির কারণে গাছটি ভেঙে পড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি থানায় নেওয়া হয়েছে। পরে সড়ক থেকে গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। তবে মাইক্রোবাসটিকে ধাক্কা দেওয়া পিকআপ ভ্যানটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ায় সেটি আটক করা সম্ভব হয়নি।

জাহাঙ্গীর আলম/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow