ভারী বৃষ্টিতে সড়কে আটকা গাড়ি, সেনাবাহিনীর তৎপরতায় উদ্ধার

খাগড়াছড়ির দীঘিনালায় ভারী বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিতে পাহাড়ি সড়কে আটকা পড়ে যানবাহন। সেনাবাহিনীর তৎপরতায় স্বাভাবিক হয় যানবাহন চলাচল। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে কালবৈশাখী ঝড় আঘাত হানে। এসময় ভারী বৃষ্টিপাত হয়। ফলে দীঘিনালায় নির্মাণাধীন সড়কের ভৈরফা অটল টিলা এলাকায় সড়কে কাদা জমে পিচ্ছিল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে কয়েকটি যানবাহন মাঝপথে আটকে পড়ে এবং যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে। খবর পেয়ে দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিনের নির্দেশনায় সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রতিকূল আবহাওয়া ও ঝুঁকিপূর্ণ পরিবেশ উপেক্ষা করে সেনাসদস্যরা একে একে আটকে পড়া যানবাহন সরিয়ে দেন এবং যাত্রীদের নিরাপদ স্থানে পৌঁছে দেন। প্রবীর সুমন/এসআর/এএসএম

ভারী বৃষ্টিতে সড়কে আটকা গাড়ি, সেনাবাহিনীর তৎপরতায় উদ্ধার

খাগড়াছড়ির দীঘিনালায় ভারী বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিতে পাহাড়ি সড়কে আটকা পড়ে যানবাহন। সেনাবাহিনীর তৎপরতায় স্বাভাবিক হয় যানবাহন চলাচল।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে কালবৈশাখী ঝড় আঘাত হানে। এসময় ভারী বৃষ্টিপাত হয়। ফলে দীঘিনালায় নির্মাণাধীন সড়কের ভৈরফা অটল টিলা এলাকায় সড়কে কাদা জমে পিচ্ছিল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে কয়েকটি যানবাহন মাঝপথে আটকে পড়ে এবং যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে।

খবর পেয়ে দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিনের নির্দেশনায় সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রতিকূল আবহাওয়া ও ঝুঁকিপূর্ণ পরিবেশ উপেক্ষা করে সেনাসদস্যরা একে একে আটকে পড়া যানবাহন সরিয়ে দেন এবং যাত্রীদের নিরাপদ স্থানে পৌঁছে দেন।

প্রবীর সুমন/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow