ভারী বৃষ্টিতে সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ
টানা ভারী বৃষ্টির কারণে রাজধানীর সদরঘাট টার্মিনাল থেকে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ। তিনি জাগো নিউজকে বলেন, বৈরী আবহাওয়া ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বেলা ১২টার পর থেকে সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু করা হবে বলেও জানান তিনি। এমডিএএ/এমএমকে
টানা ভারী বৃষ্টির কারণে রাজধানীর সদরঘাট টার্মিনাল থেকে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ।
তিনি জাগো নিউজকে বলেন, বৈরী আবহাওয়া ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বেলা ১২টার পর থেকে সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু করা হবে বলেও জানান তিনি।
এমডিএএ/এমএমকে
What's Your Reaction?