ভালুকায় আশরাফ ফিলিং স্টেশনের যাত্রা শুরু

ময়মনসিংহের ভালুকায় ‘আশরাফ ফিলিং স্টেশন (এলপিজি)’ নামে একটি এলপিজি ফিলিং স্টেশনের যাত্রা শুরু হয়েছে। উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের গতিয়ার বাজার এলাকায় আলিমের মোড় নামক স্থানে শনিবার (৬ জুন) বিকেলে আশরাফ ফিলিং স্টেশন (এলপিজি) উদ্বোধন করা হয়।এ সময় ফিলিং স্টেশন চত্বরে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের মালিক ইঞ্জিনিয়ার মো. আশরাফুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, স্থানীয় মানুষের সুবিধার কথা বিবেচনা করেই এ ফিলিং স্টেশনটি প্রতিষ্ঠা করেছি। গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফায়ার ডিফেন্সের স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম, শিরিরচালা রহমানিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আকরাম হোসেন, তামাট দাখিল মাদরাসার সুপার মাও. রফিকুল ইসলাম, হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার মো. মুনতাজ উদ্দিন, বাদশা মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাও. মনজুর মাহমুদ, যুবদল নেতা মো. জিল্লুর রহমান, মো. বাবুল মিয়া, মো. শাহাব উদ্দিন জীবন, পশু চিকিৎসক আরাফাত সানীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক

ভালুকায় আশরাফ ফিলিং স্টেশনের যাত্রা শুরু

ময়মনসিংহের ভালুকায় ‘আশরাফ ফিলিং স্টেশন (এলপিজি)’ নামে একটি এলপিজি ফিলিং স্টেশনের যাত্রা শুরু হয়েছে। উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের গতিয়ার বাজার এলাকায় আলিমের মোড় নামক স্থানে শনিবার (৬ জুন) বিকেলে আশরাফ ফিলিং স্টেশন (এলপিজি) উদ্বোধন করা হয়।

এ সময় ফিলিং স্টেশন চত্বরে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের মালিক ইঞ্জিনিয়ার মো. আশরাফুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, স্থানীয় মানুষের সুবিধার কথা বিবেচনা করেই এ ফিলিং স্টেশনটি প্রতিষ্ঠা করেছি। গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফায়ার ডিফেন্সের স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম, শিরিরচালা রহমানিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আকরাম হোসেন, তামাট দাখিল মাদরাসার সুপার মাও. রফিকুল ইসলাম, হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার মো. মুনতাজ উদ্দিন, বাদশা মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাও. মনজুর মাহমুদ, যুবদল নেতা মো. জিল্লুর রহমান, মো. বাবুল মিয়া, মো. শাহাব উদ্দিন জীবন, পশু চিকিৎসক আরাফাত সানীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow