ভালুকায় বজ্রপাতে কিশোরের মৃত্যু
ময়মনসিংহের ভালুকায় খেলা করতে মাঠে যাওয়ার সময় বজ্রপাতে ফয়সাল (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) দুপুর দুইটার দিকে ভালুকা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের মেগারমাঠ এলাকায় এই র্ঘটনা ঘটে। নিহত ফয়সাল মুক্তাগাছার লেংরা বাজার এলাকার নিজাম উদ্দিনের ছেলে। স্থানীয় রফিকুল ইসলামের ভাড়া বাসায় থেকে তার পরিবার জীবিকা নির্বাহ করতেন। স্থানীয়রা জানান, দুপুরে বন্ধুদের সাথে মেগারমাঠে খেলা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ফয়সাল। মাঠে পৌঁছানোর আগেই হঠাৎ তীব্র বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফয়সালের মরদেহ দেখতে পেয়ে তার বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েন। ফয়সালের বাবা নিজাম উদ্দিন বলেন, দুপুরে বৃষ্টির সময় ফয়সাল খেলা করার উদ্দেশ্য বাসা থেকে বের হয়ে যায়। বৃষ্টির সময় বজ্রপাত শুরু হয় একটি বজ্র ফয়সালের ওপর পড়লে সে মাটিতে লুটিয়ে পড়ে। দৌড়ে গিয়ে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে এসময় একজন তাকে একটু পানি পান করান এবং সাথে সাথেই তার মৃত্যু হয়।
ময়মনসিংহের ভালুকায় খেলা করতে মাঠে যাওয়ার সময় বজ্রপাতে ফয়সাল (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) দুপুর দুইটার দিকে ভালুকা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের মেগারমাঠ এলাকায় এই র্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল মুক্তাগাছার লেংরা বাজার এলাকার নিজাম উদ্দিনের ছেলে। স্থানীয় রফিকুল ইসলামের ভাড়া বাসায় থেকে তার পরিবার জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয়রা জানান, দুপুরে বন্ধুদের সাথে মেগারমাঠে খেলা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ফয়সাল। মাঠে পৌঁছানোর আগেই হঠাৎ তীব্র বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফয়সালের মরদেহ দেখতে পেয়ে তার বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েন।
ফয়সালের বাবা নিজাম উদ্দিন বলেন, দুপুরে বৃষ্টির সময় ফয়সাল খেলা করার উদ্দেশ্য বাসা থেকে বের হয়ে যায়। বৃষ্টির সময় বজ্রপাত শুরু হয় একটি বজ্র ফয়সালের ওপর পড়লে সে মাটিতে লুটিয়ে পড়ে। দৌড়ে গিয়ে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে এসময় একজন তাকে একটু পানি পান করান এবং সাথে সাথেই তার মৃত্যু হয়।
What's Your Reaction?