ভালুকা আসনে এনসিপির প্রার্থী জাহিদুলের ১২ দফা ইশতেহার ঘোষণা
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ডা. জাহিদুল ইসলাম তার নির্বাচনী ১২ দফা ইশতেহার ঘোষণা করেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে ১১ দলীয় জোটের প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার ইশতেহার তুলে ধরেন।সংবাদ সম্মেলনে ডা. জাহিদুল ইসলাম বলেন, ভালুকার পরিবেশ রক্ষা, যুব উন্নয়ন ও কর্মসংস্থান, আধুনিক স্বাস্থ্যসেবা, সুশাসন ও নিরাপত্তা, নারীর মর্যাদা ও ক্ষমতায়ন, স্মার্ট কৃষি ও গ্রামীণ উন্নয়ন, আধুনিক ও গুণগত শিক্ষা, মাতৃমৃত্যু রোধে ‘মমতা কেন্দ্র’, পরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন, অবকাঠামো উন্নয়ন, নিরাপদ অভিবাসন, জবাবদিহিতা ও নাগরিক স্বচ্ছতাসহ একটি দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও উন্নয়নমুখী জনপদ হিসেবে গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। ঘোষিত ১২ দফা ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি উন্নয়ন, শিল্পাঞ্চলের শ্রমিকদের অধিকার, সুশাসন প্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়বিচারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে ভালুকার মানুষ নানা সমস্যা ও বঞ্চনার শিকার। নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে এসব সমস্যার বাস্তবসম্মত সমাধানে কাজ করব।”সংবাদ সম্মেলনের শে
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ডা. জাহিদুল ইসলাম তার নির্বাচনী ১২ দফা ইশতেহার ঘোষণা করেছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে ১১ দলীয় জোটের প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার ইশতেহার তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে ডা. জাহিদুল ইসলাম বলেন, ভালুকার পরিবেশ রক্ষা, যুব উন্নয়ন ও কর্মসংস্থান, আধুনিক স্বাস্থ্যসেবা, সুশাসন ও নিরাপত্তা, নারীর মর্যাদা ও ক্ষমতায়ন, স্মার্ট কৃষি ও গ্রামীণ উন্নয়ন, আধুনিক ও গুণগত শিক্ষা, মাতৃমৃত্যু রোধে ‘মমতা কেন্দ্র’, পরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন, অবকাঠামো উন্নয়ন, নিরাপদ অভিবাসন, জবাবদিহিতা ও নাগরিক স্বচ্ছতাসহ একটি দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও উন্নয়নমুখী জনপদ হিসেবে গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। ঘোষিত ১২ দফা ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি উন্নয়ন, শিল্পাঞ্চলের শ্রমিকদের অধিকার, সুশাসন প্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়বিচারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে ভালুকার মানুষ নানা সমস্যা ও বঞ্চনার শিকার। নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে এসব সমস্যার বাস্তবসম্মত সমাধানে কাজ করব।”
সংবাদ সম্মেলনের শেষে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে ভালুকাবাসীর সহযোগিতা ও সমর্থন কামনা করেন। এ সময় দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?