ভালোবাসার কথা বলতে এসেছি
আমি তো এখানে থাকতে আসিনি— ভালোবাসার কাছে প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দিয়ে এসেছি। আমি তো এখানে কোনো রাজা হতে আসিনি— ভালোবাসার গোলামী করার অভিপ্রায় নিয়ে এসেছি। আমি তো এখানে প্রেমিক সাজতে আসিনি— আমার ভালোবাসার কথা বলার অভিলাষে এসেছি। আমি তো এখানে বিভেদ খুঁজতে আসিনি— ভালোবাসা যে এক ও অদ্বিতীয়— পুনশ্চ তা বলতে এসেছি। আমি তো এখানে কারো শিক্ষক হতে আসিনি— শুধু ভালোবাসার মুগ্ধতায় অন্যকে অনুপ্রাণিত করতে এসেছি। আমি তো এখানে কোনোকিছু বাতিল করতে আসিনি— বরং পথভোলা পথিককে ভালোবাসার রাস্তাটি স্মরণ করাতে এসেছি। অনুরূপ আইচ এখানে নিজ ইচ্ছায় আসেনি— আমি ভালোবাসার চাকর হিসেবেই দুনিয়ায় থিতু হতে এসেছি। উপরন্তু আমাকে যখন নিয়ে যাবে— 'যাবো' প্রত্যাবর্তনে ভালোবাসার সাথে মিলিত হবো। দুনিয়ার সবকিছুই ভালোবাসার নিয়ম মেনে চলে শুধু` মানুষ তা অমান্য করে ভীড়ে যায় ইবলিশের দলে।
আমি তো এখানে থাকতে আসিনি—
ভালোবাসার কাছে প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দিয়ে এসেছি।
আমি তো এখানে কোনো রাজা হতে আসিনি—
ভালোবাসার গোলামী করার অভিপ্রায় নিয়ে এসেছি।
আমি তো এখানে প্রেমিক সাজতে আসিনি—
আমার ভালোবাসার কথা বলার অভিলাষে এসেছি।
আমি তো এখানে বিভেদ খুঁজতে আসিনি—
ভালোবাসা যে এক ও অদ্বিতীয়— পুনশ্চ তা বলতে এসেছি।
আমি তো এখানে কারো শিক্ষক হতে আসিনি—
শুধু ভালোবাসার মুগ্ধতায় অন্যকে অনুপ্রাণিত করতে এসেছি।
আমি তো এখানে কোনোকিছু বাতিল করতে আসিনি—
বরং পথভোলা পথিককে ভালোবাসার রাস্তাটি স্মরণ করাতে এসেছি।
অনুরূপ আইচ এখানে নিজ ইচ্ছায় আসেনি—
আমি ভালোবাসার চাকর হিসেবেই দুনিয়ায় থিতু হতে এসেছি।
উপরন্তু আমাকে যখন নিয়ে যাবে— 'যাবো'
প্রত্যাবর্তনে ভালোবাসার সাথে মিলিত হবো।
দুনিয়ার সবকিছুই ভালোবাসার নিয়ম মেনে চলে
শুধু` মানুষ তা অমান্য করে ভীড়ে যায় ইবলিশের দলে।
What's Your Reaction?