'ভাসানে উজান' নিয়ে রংপুরে অভিনেতা এরশাদ হাসান

নাট্যপ্রেমীদের জন্য রংপুরে শুরু হচ্ছে ‘৩৬ জুলাই রংপুর বিভাগীয় নাট্যোৎসব ২০২৬’। রংপুর নাট্য ফোরাম আয়োজিত সপ্তাহব্যাপী এ নাট্যোৎসব শুরু হয়েছে ৮ আগস্ট থেকে । এটি চলবে ১৪ আগস্ট পর্যন্ত। উৎসবে বিভিন্ন নাট্যদলের পরিবেশনায় মঞ্চস্থ হবে বেশ কয়েকটি নাটক ও নান্দনিক প্রযোজনা। উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে আগামী ১৩ আগস্ট, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়, শিল্পকলা একাডেমি মিলনায়তন, রংপুরে মঞ্চস্থ হবে ঢাকার নাট্যদল বিবেকানন্দ থিয়েটার-এর আলোচিত একক নাটক ‘ভাসানে উজান’। দস্তয়ভস্কির ‘দ্য জেন্টল স্পিরিট’ ছোটগল্প অবলম্বনে নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু। নির্দেশনায় রয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়। আর নাটকটির পুরো প্রযোজনায় একক অভিনয়ে মঞ্চে থাকবেন সময়ের আলোচিত অভিনেতা মো. এরশাদ হাসান। একজন অভিনেতাকে কেন্দ্র করে নির্মিত এ প্রযোজনায় মানুষের অন্তর্জগতের টানাপোড়েন, নিঃসঙ্গতা, ভালোবাসা, সম্পর্কের জটিলতা এবং অস্তিত্বের গভীর সংকটকে তুলে ধরা হয়েছে। কণ্ঠ, শরীরী অভিব্যক্তি, আবেগ ও অভিনয়ের বহুমাত্রিক প্রকাশের মধ্য দিয়ে একক অভিনেতা মঞ্চে নির্মাণ করেন এক বিস্তৃত নাট্যজগৎ। ফলে ‘ভাসানে উজান’ হয়ে উঠেছে দর্শকের জন্য এক অনন্য ও ভি

'ভাসানে উজান' নিয়ে রংপুরে অভিনেতা এরশাদ হাসান

নাট্যপ্রেমীদের জন্য রংপুরে শুরু হচ্ছে ‘৩৬ জুলাই রংপুর বিভাগীয় নাট্যোৎসব ২০২৬’। রংপুর নাট্য ফোরাম আয়োজিত সপ্তাহব্যাপী এ নাট্যোৎসব শুরু হয়েছে ৮ আগস্ট থেকে । এটি চলবে ১৪ আগস্ট পর্যন্ত। উৎসবে বিভিন্ন নাট্যদলের পরিবেশনায় মঞ্চস্থ হবে বেশ কয়েকটি নাটক ও নান্দনিক প্রযোজনা।

উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে আগামী ১৩ আগস্ট, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়, শিল্পকলা একাডেমি মিলনায়তন, রংপুরে মঞ্চস্থ হবে ঢাকার নাট্যদল বিবেকানন্দ থিয়েটার-এর আলোচিত একক নাটক ‘ভাসানে উজান’। দস্তয়ভস্কির ‘দ্য জেন্টল স্পিরিট’ ছোটগল্প অবলম্বনে নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু। নির্দেশনায় রয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়। আর নাটকটির পুরো প্রযোজনায় একক অভিনয়ে মঞ্চে থাকবেন সময়ের আলোচিত অভিনেতা মো. এরশাদ হাসান।

একজন অভিনেতাকে কেন্দ্র করে নির্মিত এ প্রযোজনায় মানুষের অন্তর্জগতের টানাপোড়েন, নিঃসঙ্গতা, ভালোবাসা, সম্পর্কের জটিলতা এবং অস্তিত্বের গভীর সংকটকে তুলে ধরা হয়েছে। কণ্ঠ, শরীরী অভিব্যক্তি, আবেগ ও অভিনয়ের বহুমাত্রিক প্রকাশের মধ্য দিয়ে একক অভিনেতা মঞ্চে নির্মাণ করেন এক বিস্তৃত নাট্যজগৎ। ফলে ‘ভাসানে উজান’ হয়ে উঠেছে দর্শকের জন্য এক অনন্য ও ভিন্নধর্মী নাট্য-অভিজ্ঞতা।

বিবেকানন্দ থিয়েটার, ঢাকার এ প্রযোজনাটি ইতোমধ্যে বিভিন্ন মঞ্চে দর্শকের প্রশংসা অর্জন করেছে। রংপুরের এ প্রদর্শনী হতে যাচ্ছে নাটকটির ১০ম প্রদর্শনী। ফলে ‘৩৬ জুলাই রংপুর বিভাগীয় নাট্যোৎসব’-এ ‘ভাসানে উজান’-এর দশম প্রদর্শনী ঘিরে নাট্যকর্মী ও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ ও প্রত্যাশা।

নাটকটির নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় এবং অভিনেতা মো. এরশাদ হাসান-এর মঞ্চ-সমন্বয় এ প্রযোজনাটিকে দিয়েছে স্বতন্ত্র মাত্রা। একক অভিনয়ের সীমিত পরিসরকে অতিক্রম করে মানুষের আবেগ, সম্পর্ক ও অন্তর্দ্বন্দ্বের বহুমাত্রিক প্রকাশই এ নাটকের অন্যতম শক্তি।

আয়োজকদের প্রত্যাশা, ‘৩৬ জুলাই রংপুর বিভাগীয় নাট্যোৎসব ২০২৬’ রংপুরের সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে। একই সঙ্গে নাট্যচর্চাকে আরও গতিশীল করার পাশাপাশি নাট্যকর্মী ও দর্শকদের মধ্যে তৈরি করবে নতুন সেতুবন্ধন। সপ্তাহব্যাপী এ উৎসব রংপুরের নাট্যাঙ্গনে সৃষ্টি করবে একটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow