ভাড়া নিয়ে চালকের সঙ্গে বাগবিতণ্ডা, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলায় বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে প্রাইভেটকার চালকের সঙ্গে বাগবিতণ্ডার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় বাসস্ট্যান্ডে আতঙ্ক ছড়িয়ে পড়লে ঢাকাগামী বাস চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। শুক্রবার(২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাঁচ্চর গোলচত্বর নামে বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আরমান সর্দার (৩৫) শিকদার কান্দির নজরুল সর্দারের ছেলে। তিনি বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, স্থানীয় বিএনপি নেতা আজমল হোসেন চৌধুরী ইথু ঢাকায় যাওয়ার জন্য শিবচরের পাঁচ্চর গোলচত্বরে যান। সেখানে গিয়ে তিনি একটি প্রাইভেটকার ভাড়া নিতে চান। এসময় চার হাজার টাকা ভাড়া চাইলে প্রাইভেটকার চালকের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয় তার। এ সংবাদ পেয়ে আজমল পক্ষেরর লোক জিয়াউল হক জিয়ার নেতৃত্ব লোকজন এসে বাসস্ট্যান্ডে ফারুক মোল্লা নামে এক ব্যক্তির অফিসে (পরিবহন সংশ্লিষ্ট) হামলা চালায় এবং ভাঙচুর করে। এ সময় আরমান নামে একজন গুলিবিদ্ধ হন। পরে আরমানকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপা

ভাড়া নিয়ে চালকের সঙ্গে বাগবিতণ্ডা, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলায় বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে প্রাইভেটকার চালকের সঙ্গে বাগবিতণ্ডার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় বাসস্ট্যান্ডে আতঙ্ক ছড়িয়ে পড়লে ঢাকাগামী বাস চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা।

শুক্রবার(২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাঁচ্চর গোলচত্বর নামে বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আরমান সর্দার (৩৫) শিকদার কান্দির নজরুল সর্দারের ছেলে। তিনি বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, স্থানীয় বিএনপি নেতা আজমল হোসেন চৌধুরী ইথু ঢাকায় যাওয়ার জন্য শিবচরের পাঁচ্চর গোলচত্বরে যান। সেখানে গিয়ে তিনি একটি প্রাইভেটকার ভাড়া নিতে চান। এসময় চার হাজার টাকা ভাড়া চাইলে প্রাইভেটকার চালকের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয় তার। এ সংবাদ পেয়ে আজমল পক্ষেরর লোক জিয়াউল হক জিয়ার নেতৃত্ব লোকজন এসে বাসস্ট্যান্ডে ফারুক মোল্লা নামে এক ব্যক্তির অফিসে (পরিবহন সংশ্লিষ্ট) হামলা চালায় এবং ভাঙচুর করে। এ সময় আরমান নামে একজন গুলিবিদ্ধ হন। পরে আরমানকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। 

ঘটনার পর ফারুক মোল্লার বাবা বহিস্কৃত উপজেলা বিএনপি নেতা শাজাহান মোল্লা (সাজু) এক জরুরি সংবাদ সম্মেলন করেন। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার ছেলে ফারুক ট্রান্সপোর্টের ব্যবসা করে। গুলিবিদ্ধ আরমানের সঙ্গে আমাদের ব্যবসায়িক কোনো সম্পর্ক নেই। কিন্তু ওরা আমার ছেলের অফিসের সামনে বসে থাকে। বিএনপি নেতা ইথু চৌধুরীর সঙ্গে গাড়ি ভাড়া নিয়ে বাগবিতণ্ডার উচিলায় আমাদের অফিসের ওপর হামলা চালায়। আমরা প্রশাসনের কাছে বিচার চেয়েছি। এ ঘটনায় বিচারের আশ্বাস দিয়েছেন প্রশাসন। 

সংবাদ পেয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম ইবনে মিজান ও শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন সেরনিয়াবাত ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা।

উল্লেখ্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাসস্ট্যান্ড এলাকায়  অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow