ভিকারুননিসায় এসএসসিতে ফেল ৪৩ ছাত্রী

  রাজধানীর নামিদামি স্কুল হিসেবে পরিচিত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এবার এসএসসি পরীক্ষায় ৪৩ ছাত্রী ফেল করেছে। একইসঙ্গে ফরম পূরণ করেও পরীক্ষায় অংশ নেয়নি আরও ১১ জন। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়। ভিকারুননিসার ফল বিশ্লেষণ করে দেখা যায়, এ বছর প্রতিষ্ঠান থেকে ফরম পূরণ করেছিল ২ হাজার ১২৭ শিক্ষার্থী। তাদের মধ্যে ২ হাজার ৭৬ জন নিয়মিত ও ৫১ জন অনিয়মিত। ফরম পূরণ করা শিক্ষার্থীদের মধ্যে ১১ জন পরীক্ষায় অনুপস্থিত ছিল। ফলে পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ১১৬ জন। অংশগ্রহণকারীদের মধ্যে পাস করেছে ২ হাজার ৭৩ জন। ফেল করেছে ৪৩ জন। গড় পাসের হার ৯৭.৯৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১১৫ জন। প্রতিষ্ঠানটির বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা বেশি ভালো ফল করেছে। যদিও এ বিভাগ থেকেই বেশি ফেল করেছে। ভিকারুননিসা স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৮৭৪ জন। তাদের মধ্যে পাস করেছে ১ হাজার ৮৪৩ জন। আর ফেল করেছে ৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৮ জন। মানবিক বিভাগে পরীক্ষার্থী ছিল ৫৫ জন। পাস করেছে ৫১ জন এবং ফেল চারজন। জিপিএ-৫ পেয়েছে দু

ভিকারুননিসায় এসএসসিতে ফেল ৪৩ ছাত্রী

 

রাজধানীর নামিদামি স্কুল হিসেবে পরিচিত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এবার এসএসসি পরীক্ষায় ৪৩ ছাত্রী ফেল করেছে। একইসঙ্গে ফরম পূরণ করেও পরীক্ষায় অংশ নেয়নি আরও ১১ জন।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

ভিকারুননিসার ফল বিশ্লেষণ করে দেখা যায়, এ বছর প্রতিষ্ঠান থেকে ফরম পূরণ করেছিল ২ হাজার ১২৭ শিক্ষার্থী। তাদের মধ্যে ২ হাজার ৭৬ জন নিয়মিত ও ৫১ জন অনিয়মিত। ফরম পূরণ করা শিক্ষার্থীদের মধ্যে ১১ জন পরীক্ষায় অনুপস্থিত ছিল। ফলে পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ১১৬ জন।

অংশগ্রহণকারীদের মধ্যে পাস করেছে ২ হাজার ৭৩ জন। ফেল করেছে ৪৩ জন। গড় পাসের হার ৯৭.৯৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১১৫ জন।

প্রতিষ্ঠানটির বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা বেশি ভালো ফল করেছে। যদিও এ বিভাগ থেকেই বেশি ফেল করেছে। ভিকারুননিসা স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৮৭৪ জন। তাদের মধ্যে পাস করেছে ১ হাজার ৮৪৩ জন। আর ফেল করেছে ৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৮ জন।

মানবিক বিভাগে পরীক্ষার্থী ছিল ৫৫ জন। পাস করেছে ৫১ জন এবং ফেল চারজন। জিপিএ-৫ পেয়েছে দুজন। মানবিকে গড় পাসের হার ৯২.৭৩ শতাংশ।

অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৮৮ জন পরীক্ষা দেয়। তাদের মধ্যে পাস করেছে ১৭৯ জন এবং ফেল করেছে ৮ জন। পাসের হার ৯৫.৭২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৫ জন।

জানতে চাইলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম জাগো নিউজকে বলেন, ‘এবার সারাদেশে গড় ফল খারাপ। সেটার প্রভাব আমাদের এখানেও কিছুটা আছে। তবে বিগত কয়েক বছরের যে ধারাবাহিকতা, তাতে খুব বেশি ছেদ ঘটেনি।’

এএএইচ/জেএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow