ভিক্ষুকও রেহাই পেলেন না ছিনতাইকারীর কবল থেকে
ছিনতাইকারীর কবলে ভিক্ষুক। ঘটনা বরগুনার পাথরঘাটায়। রাবেয়া বেগম নামের এক বৃদ্ধা নারী ভিক্ষুকের নাক ও কানের স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) দুপুরে শহরে ভিক্ষা করার সময় এ ঘটনা ঘটে। ভিক্ষুক রাকেয়া বেগম (৬৫) জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের টাকার খাল গ্রামের সরকারি আদর্শ গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত চান মিয়া পাহলানের স্ত্রী। রাবেয়া অভিযোগ করে বলেন, পাথরঘাটা পৌর শাখা ভবনে আসার পথে শহরের সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে এক কিশোর বাম কানের দুল ও নাক ফুল খুলে নেয়। পরে ডান কানের রিং ছিড়ে নিয়ে যায়। এ সময় আমার ডান কান কেটে যায়। পরে কানে হাত দিয়ে দেখি রক্ত ঝরছে। পাথরঘাটা পৌরসভার কর্মচারী বাদল হোসেন জানান, ভিক্ষুক রাবেয়া কান্নারত অবস্থায় আমার কাছে এসে জানালে তাকে নিয়ে পাথরঘাটা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মংচেনলা বলেন, ওই নারী অভিযোগ করলে খোঁজখবর নিবে পুলিশ। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারী শনাক্ত করা যায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ
ছিনতাইকারীর কবলে ভিক্ষুক। ঘটনা বরগুনার পাথরঘাটায়। রাবেয়া বেগম নামের এক বৃদ্ধা নারী ভিক্ষুকের নাক ও কানের স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) দুপুরে শহরে ভিক্ষা করার সময় এ ঘটনা ঘটে। ভিক্ষুক রাকেয়া বেগম (৬৫) জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের টাকার খাল গ্রামের সরকারি আদর্শ গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত চান মিয়া পাহলানের স্ত্রী।
রাবেয়া অভিযোগ করে বলেন, পাথরঘাটা পৌর শাখা ভবনে আসার পথে শহরের সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে এক কিশোর বাম কানের দুল ও নাক ফুল খুলে নেয়। পরে ডান কানের রিং ছিড়ে নিয়ে যায়। এ সময় আমার ডান কান কেটে যায়। পরে কানে হাত দিয়ে দেখি রক্ত ঝরছে।
পাথরঘাটা পৌরসভার কর্মচারী বাদল হোসেন জানান, ভিক্ষুক রাবেয়া কান্নারত অবস্থায় আমার কাছে এসে জানালে তাকে নিয়ে পাথরঘাটা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মংচেনলা বলেন, ওই নারী অভিযোগ করলে খোঁজখবর নিবে পুলিশ। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারী শনাক্ত করা যায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দিলে তদন্ত করে দেখা হবে। পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করতে পারে কিনা এমন প্রশ্ন করা হলে তিনি ফোন কেটে দেন।
এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, ছিনতাইকারী শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।
What's Your Reaction?