ভিজিটর ভিসার মেয়াদ নিয়ে নতুন তথ্য জানাল ঢাকাস্থ মার্কিন দূতাবাস 

ভিজিটর ভিসা নিয়ে নতুন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র। একজন আন্তর্জাতিক ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে কতদিন থাকতে পারবেন, তা আগমনের সময় ইমিগ্রেশন কর্মকর্তা নির্ধারণ করেন। একইসঙ্গে ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত সেখানে অবস্থান করা যাবে না। শনিবার (১১ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বার্তায় বলা হয়, একজন আন্তর্জাতিক ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে কতদিন অবস্থান করতে পারবেন, তা আপনার আগমনের সময় ইমিগ্রেশন কর্মকর্তা নির্ধারণ করেন। এটি আপনার বি১/বি২ ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ নয়।  বার্তায় আরও বলা হয়, আপনি যুক্তরাষ্ট্রে কতদিন থাকার অনুমতি পেয়েছেন, তা জানতে আপনার I-94-এ উল্লেখিত ‘admit until date’ দেখুন- i94.cbp.dhs.gov।

ভিজিটর ভিসার মেয়াদ নিয়ে নতুন তথ্য জানাল ঢাকাস্থ মার্কিন দূতাবাস 

ভিজিটর ভিসা নিয়ে নতুন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র। একজন আন্তর্জাতিক ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে কতদিন থাকতে পারবেন, তা আগমনের সময় ইমিগ্রেশন কর্মকর্তা নির্ধারণ করেন। একইসঙ্গে ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত সেখানে অবস্থান করা যাবে না।

শনিবার (১১ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বার্তায় বলা হয়, একজন আন্তর্জাতিক ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে কতদিন অবস্থান করতে পারবেন, তা আপনার আগমনের সময় ইমিগ্রেশন কর্মকর্তা নির্ধারণ করেন। এটি আপনার বি১/বি২ ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ নয়। 

বার্তায় আরও বলা হয়, আপনি যুক্তরাষ্ট্রে কতদিন থাকার অনুমতি পেয়েছেন, তা জানতে আপনার I-94-এ উল্লেখিত ‘admit until date’ দেখুন- i94.cbp.dhs.gov।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow