ভিজিটর ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র  

যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে দর্শনার্থীদের নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুযোগ সুবিধার অপব্যবহার করলে ভিসা বাতিলসহ কঠোর পরিণতির সম্মুখীন হতে হবে বলে জানিয়েছে দূতাবাস।  শনিবার (২৭ জুন) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভেরিফাইড ফেসবুকে পেজে পোস্ট করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহ্যার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তারা কঠোর পরিস্থিতির সম্মুখীন হতে পারেন।  দূতাবাস জানায়, অনভিবাসী ভিসাধারীরা এসব সুবিধার অপব্যবহার করলে তাদের ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্য হতে পারেন।  বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের খরচ নিজে বহন করার জন্য প্রস্তুত আছেন কি না তা নিশ্চিত করুন।

ভিজিটর ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র  

যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে দর্শনার্থীদের নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুযোগ সুবিধার অপব্যবহার করলে ভিসা বাতিলসহ কঠোর পরিণতির সম্মুখীন হতে হবে বলে জানিয়েছে দূতাবাস। 

শনিবার (২৭ জুন) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভেরিফাইড ফেসবুকে পেজে পোস্ট করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহ্যার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তারা কঠোর পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। 

দূতাবাস জানায়, অনভিবাসী ভিসাধারীরা এসব সুবিধার অপব্যবহার করলে তাদের ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্য হতে পারেন। 

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের খরচ নিজে বহন করার জন্য প্রস্তুত আছেন কি না তা নিশ্চিত করুন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow