ভিয়েতনামে ভারতীয় পর্যটকবাহী নৌকা ডুবে নিহত ১৫

ভিয়েতনামে ভারতীয় পর্যটকদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার (১১ জুলাই) ভিয়েতনামের ফু কুয়ক দ্বীপের কাছে এ দুর্ঘটনা ঘটেছে বলে সংবাদ প্রকাশ করেছে দ্য স্টেটসম্যান। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, দুর্ঘটনাকবলিত নৌকাটিতে ৩২ জন ভারতীয় পর্যটক ছিলেন। তবে, হতাহত ও নিখোঁজদের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি। দূতাবাস থেকে দেওয়া এক্স বার্তায় জানানো হয়, স্থানীয় কর্তৃপক্ষের নেতৃত্বে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যদের সহায়তার জন্য হো চি মিন সিটিতে ভারতের কনস্যুলেট জেনারেলে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। দুর্ঘটনার তথ্য জানতে +84 36 281 7930, +84 91 552 37 14 এবং +84 33 452 0414 নম্বরে যোগাযোগ করা যাবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে হ্যানয়েও পৃথক একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে যার নম্বর +84 91 308 9165 । দূতাবাস জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও তথ্য প্রদান করা হবে। কেএম

ভিয়েতনামে ভারতীয় পর্যটকবাহী নৌকা ডুবে নিহত ১৫

ভিয়েতনামে ভারতীয় পর্যটকদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার (১১ জুলাই) ভিয়েতনামের ফু কুয়ক দ্বীপের কাছে এ দুর্ঘটনা ঘটেছে বলে সংবাদ প্রকাশ করেছে দ্য স্টেটসম্যান।

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, দুর্ঘটনাকবলিত নৌকাটিতে ৩২ জন ভারতীয় পর্যটক ছিলেন। তবে, হতাহত ও নিখোঁজদের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি।

ভারতীয় পর্যটকদের নামের তালিকা/ ছবি: এক্স

দূতাবাস থেকে দেওয়া এক্স বার্তায় জানানো হয়, স্থানীয় কর্তৃপক্ষের নেতৃত্বে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যদের সহায়তার জন্য হো চি মিন সিটিতে ভারতের কনস্যুলেট জেনারেলে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। দুর্ঘটনার তথ্য জানতে +84 36 281 7930, +84 91 552 37 14 এবং +84 33 452 0414 নম্বরে যোগাযোগ করা যাবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে হ্যানয়েও পৃথক একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে যার নম্বর +84 91 308 9165 ।

দূতাবাস জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও তথ্য প্রদান করা হবে।

কেএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow