ভুলে কিছু খেয়ে ফেললে রোজা ভেঙে যাবে কি?

রোজা অবস্থায় ভুলে কিছু খেলে বা পান করলে রোজা ভাঙে না। হজরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, إِذَا نَسِيَ فَأَكَلَ وَشَرِبَ، فَلْيُتِمّ صَوْمَهُ، فَإِنّمَا أَطْعَمَهُ اللهُ وَسَقَاهُ. অর্থ :  যখন কেউ ভুলে পানাহার  করে ফেলে, সে যেন তার রোজা পূর্ণ করে। কেননা আল্লাহ তায়ালাই তাকে পানাহার করিয়েছেন। (বোখারি :১৯৩৩) তবে ভুল করে কিছু খাওয়ার পর রোজা ভেঙে গেছে মনে করে যদি ইচ্ছাকৃতভাবে আবার কিছু খান, তখন রোজা ভেঙে যাবে। সে কারণে আপনাকে ওই দিনের জন্য একটি রোজা কাজা করতে হবে। কিন্তু কোনো কাফফারা আদায় করতে হবে না। আর উক্ত ভুলের কারণে আল্লাহ তায়ালার নিকট তাওবা-ইস্তিগফার করতে হবে। (কিতাবুল আছল : ২/১৫৫, বাদায়েউস সানায়ে : ২/২৫৮, খিজানাতুল আকমাল : ১/৩০০, ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া : ১/২২৪; আলমুহিতুল বুরহানি : ৩/৩৬৬, খুলাসাতুল  ফাতাওয়া : ১/২৫৮, রদ্দুল মুহতার :  ২/৪০৫) উল্লেখ্য, কেউ যদি রোজার কথা ভুলে গিয়ে সঙ্গমও করে, তবে তার রোজা ভাঙবে না। অবশ্য, স্মরণ হওয়ার সাথে সাথে তা থেকে বিরত থাকতে হবে। (রদ্দুল মুহতার, খণ্ড : ০৩, পৃষ্ঠা : ৩৬৫)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow