ভূমিকম্পে কেঁপে উঠল ইরানের রাজধানী

ইরানের রাজধানী তেহরানে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১৩ মে) ভোরে অনুভূত হওয়া কম্পনটির মাত্রা ছিল ৪ দশমিক ৬। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের। স্থানীয় গণমাধ্যমের বরাতে মেহের জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী তেহরানের উত্তর-পূর্বে ও মাজানদারান প্রদেশের সীমান্তবর্তী একটি এলাকায়। এটি স্থানীয় সময় ঠিক সকাল ১১টা ৪৭ মিনিটে আঘাত হানে এবং প্রায় ১০ সেকেন্ড ধরে অনুভূত হয়। প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর ইরানের রেড ক্রিসেন্ট ও উদ্ধারকারী দলগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পে কেঁপে উঠল ইরানের রাজধানী

ইরানের রাজধানী তেহরানে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১৩ মে) ভোরে অনুভূত হওয়া কম্পনটির মাত্রা ছিল ৪ দশমিক ৬। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের।

স্থানীয় গণমাধ্যমের বরাতে মেহের জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী তেহরানের উত্তর-পূর্বে ও মাজানদারান প্রদেশের সীমান্তবর্তী একটি এলাকায়। এটি স্থানীয় সময় ঠিক সকাল ১১টা ৪৭ মিনিটে আঘাত হানে এবং প্রায় ১০ সেকেন্ড ধরে অনুভূত হয়।

প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর ইরানের রেড ক্রিসেন্ট ও উদ্ধারকারী দলগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow