ভূমি সেবায় সরকার নির্ধারিত ফি প্রদর্শনের নির্দেশনা

ভূমি সেবার সরকার নির্ধারিত ফি সমূহ উপজেলা/সার্কেল ভূমি অফিস ও ইউনিয়ন/পৌর ভূমি অফিসের দৃশ্যমান স্থানে ৪ ফুট ×২.৫ ফুট  আকারের স্থায়ী সাইন বোর্ডের মাধ্যমে প্রদর্শনের জন্য ভূমি মন্ত্রণালয় হতে সব জেলা প্রশাসকদের নির্দেশনা প্রদান করা হয়েছে। নামজারি বাবদ নির্ধারিত ফি : কোর্ট ফি- ২০ টাকা, নোটিশ জারি ফি- ৫০ টাকা, রেকর্ড সংশোধন বা হালকরণ ফি- ১ হাজার টাকা, প্রতি কপি খতিয়ান সরবরাহ ফি- ১০০ টাকা, সর্বমোট ফি- ১ হাজার ১৭০ টাকা। খতিয়ান বাবদ নির্ধারিত ফি : সার্টিফাইড কপি বা অনলাইন কপি- ১২০ টাকা, ডাকযোগে গ্রহণ করলে অতিরিক্ত ৪০ টাকা ডাক মাশুল পরিশোধ করতে হবে।  মৌজা ম্যাপ বাবদ নির্ধারিত ফি : মৌজা ম্যাপ প্রতি শিটের জন্য- ৫৪৫ টাকা, ডাকযোগে গ্রহণ করলে অতিরিক্ত ১১০ টাকা ডাক মাশুল পরিশোধ করতে হবে। নির্ধারিত ফি ছাড়া অন্য কোনো ফি প্রযোজ্য নয়। ভুমি উন্নয়ন করসহ সব ভূমিসেবা শুধুমাত্র অনলাইনে পরিশোধ করা যাবে। কোনো প্রকার নগদ লেনদেন না করার জন্য সকল নাগরিককে অনুরোধ করা যাচ্ছে।  অতিরিক্ত ফি দাবি করলে ১৬১২২ নম্বরে অভিযোগ করতে পারবেন।

ভূমি সেবায় সরকার নির্ধারিত ফি প্রদর্শনের নির্দেশনা

ভূমি সেবার সরকার নির্ধারিত ফি সমূহ উপজেলা/সার্কেল ভূমি অফিস ও ইউনিয়ন/পৌর ভূমি অফিসের দৃশ্যমান স্থানে ৪ ফুট ×২.৫ ফুট  আকারের স্থায়ী সাইন বোর্ডের মাধ্যমে প্রদর্শনের জন্য ভূমি মন্ত্রণালয় হতে সব জেলা প্রশাসকদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

নামজারি বাবদ নির্ধারিত ফি : কোর্ট ফি- ২০ টাকা, নোটিশ জারি ফি- ৫০ টাকা, রেকর্ড সংশোধন বা হালকরণ ফি- ১ হাজার টাকা, প্রতি কপি খতিয়ান সরবরাহ ফি- ১০০ টাকা, সর্বমোট ফি- ১ হাজার ১৭০ টাকা।

খতিয়ান বাবদ নির্ধারিত ফি : সার্টিফাইড কপি বা অনলাইন কপি- ১২০ টাকা, ডাকযোগে গ্রহণ করলে অতিরিক্ত ৪০ টাকা ডাক মাশুল পরিশোধ করতে হবে। 

মৌজা ম্যাপ বাবদ নির্ধারিত ফি : মৌজা ম্যাপ প্রতি শিটের জন্য- ৫৪৫ টাকা, ডাকযোগে গ্রহণ করলে অতিরিক্ত ১১০ টাকা ডাক মাশুল পরিশোধ করতে হবে। নির্ধারিত ফি ছাড়া অন্য কোনো ফি প্রযোজ্য নয়।

ভুমি উন্নয়ন করসহ সব ভূমিসেবা শুধুমাত্র অনলাইনে পরিশোধ করা যাবে। কোনো প্রকার নগদ লেনদেন না করার জন্য সকল নাগরিককে অনুরোধ করা যাচ্ছে। 

অতিরিক্ত ফি দাবি করলে ১৬১২২ নম্বরে অভিযোগ করতে পারবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow