ভূরুঙ্গামারীতে দুঃস্থ্য পরিবারের মধ্যে কৃষি উপকরণ বিতরণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সলিডারিটির উদ্যোগে চরাঞ্চলের দুঃস্থ্য পরিবারের মধ্যে ছাগল, শস্য, শাক-সবজিবীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২২ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার, উপজেলা ভেটেনারী সার্জন হোসনে আরা খাতুন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, প্রকল্প সমন্বয়কারী বদরুন্নেসা বিথি প্রমুখ। উল্লেখ্য পাইকেরছড়া ইউনিয়নের ২২টি পরিবারের মধ্যে ছাগল, ১০ টি পরিবারের মধ্যে শস্যবীজ ও ১৭টি পরিবারের মধ্যে সবজিবীজ ও কৃষি সামগ্রী বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, জার্মান বার্লিনের ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর অর্থায়নে সলিডারিটি কুড়িগ্রাম চরের দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সলিডারিটির উদ্যোগে চরাঞ্চলের দুঃস্থ্য পরিবারের মধ্যে ছাগল, শস্য, শাক-সবজিবীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার, উপজেলা ভেটেনারী সার্জন হোসনে আরা খাতুন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, প্রকল্প সমন্বয়কারী বদরুন্নেসা বিথি প্রমুখ।
উল্লেখ্য পাইকেরছড়া ইউনিয়নের ২২টি পরিবারের মধ্যে ছাগল, ১০ টি পরিবারের মধ্যে শস্যবীজ ও ১৭টি পরিবারের মধ্যে সবজিবীজ ও কৃষি সামগ্রী বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, জার্মান বার্লিনের ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর অর্থায়নে সলিডারিটি কুড়িগ্রাম চরের দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
What's Your Reaction?