ভূরুঙ্গামারীতে দুর্নীতি প্রতিরোধ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ভূরুঙ্গামারী মহিলা কলেজ হল রুমে এই প্রতিযোগিতা আয়োজিত হয়।দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রামের সহযোগিতায় ভূরুঙ্গামারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজন করে। মাধ্যমিক পর্যায়ের চারটি শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়, এবং তিলাই উচ্চ বিদ্যালয় প্রথম রানার্সআপের স্থান অধিকার করে। তিলাই উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক আতিয়া ইবনাত আন্নি শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। এই সময় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের সহকারী পরিদর্শক মারফিদুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক প্রভাষক শহিদুল ইসলাম, ভূরুঙ্গামারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুন নাহার, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজনসহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ

ভূরুঙ্গামারীতে দুর্নীতি প্রতিরোধ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ভূরুঙ্গামারী মহিলা কলেজ হল রুমে এই প্রতিযোগিতা আয়োজিত হয়।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রামের সহযোগিতায় ভূরুঙ্গামারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজন করে।

মাধ্যমিক পর্যায়ের চারটি শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়, এবং তিলাই উচ্চ বিদ্যালয় প্রথম রানার্সআপের স্থান অধিকার করে। তিলাই উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক আতিয়া ইবনাত আন্নি শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।

পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। এই সময় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের সহকারী পরিদর্শক মারফিদুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক প্রভাষক শহিদুল ইসলাম, ভূরুঙ্গামারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুন নাহার, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজনসহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow