ভূরুঙ্গামারীতে ভূমি মেলার উদ্বোধন

“জনবান্ধব অটোমেডেট ভুমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভুমি,সমৃদ্ধ ভবিষৎ” এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতেও তিন দিন ব্যাপি ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম। মঙ্গলবার(১৯মে) সকালে উপজেলা ভূমি অফিসের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উদ্বোধন শেষে উপজেলা ভূমি অফিসের সেবা রুমে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক,ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা জামায়েতের ভারপ্রাপ্ত আমির আনোয়ার হোসেন, এনসিপির আহবায়ক মাহফুজুর রহমান কিরন, প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, সেবা নিতে এসে ভুমি মালিকরা যাতে কোন প্রকার হয়রানির শিকার না হয়। উপজেলা নির্বাহী অফিসার বলেন, ভুমি সংক্রান্ত সমস্যাদি এবং প্রতিকারের জন্য জনগনকে সচেতন করাই এই ভুমি সেবা মেলার উদ্দেশ্য। এসময় আরো উপস্থিত ছিলেন দশ ইউনিয়নের উপ সহকারী ভূমি কর্মকর্তাগন ও উপকারভোগী জমির মলিকরা। ভ

ভূরুঙ্গামারীতে ভূমি মেলার উদ্বোধন

“জনবান্ধব অটোমেডেট ভুমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভুমি,সমৃদ্ধ ভবিষৎ” এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতেও তিন দিন ব্যাপি ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম। মঙ্গলবার(১৯মে) সকালে উপজেলা ভূমি অফিসের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উদ্বোধন শেষে উপজেলা ভূমি অফিসের সেবা রুমে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক,ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা জামায়েতের ভারপ্রাপ্ত আমির আনোয়ার হোসেন, এনসিপির আহবায়ক মাহফুজুর রহমান কিরন, প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, সেবা নিতে এসে ভুমি মালিকরা যাতে কোন প্রকার হয়রানির শিকার না হয়।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, ভুমি সংক্রান্ত সমস্যাদি এবং প্রতিকারের জন্য জনগনকে সচেতন করাই এই ভুমি সেবা মেলার উদ্দেশ্য। এসময় আরো উপস্থিত ছিলেন দশ ইউনিয়নের উপ সহকারী ভূমি কর্মকর্তাগন ও উপকারভোগী জমির মলিকরা। ভূমি মেলাটি ১৯ মে থেকে শুরু হয়ে চলবে ২১মে পর্যন্ত ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow