ভূরুঙ্গামারীর চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের গুরুত্বারোপ

ভূরুঙ্গামারী উপজেলার ৪০টি চরাঞ্চলের মানুষকে কৃষি প্রযুক্তিতে পিছিয়ে রেখে এলাকার উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। কৃষির ওপর দেশের উন্নয়ন ও অগ্রগতি নির্ভর করে। বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (১ম সংশোধিত) গ্রুপ সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম এসব কথা বলেন।বুধবার (২৫মার্চ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে গ্রুপ সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণ করা হয়। এসময় উপজেলার চরাঞ্চলের ৩০ জন কৃষকের মধ্যে এসব সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন। বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক কৃষিবিদ জিয়াউর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মেহেদি হাসান, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি আলাউদ্দিন মন্ডল প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, ফ্রি জিনিস পেলে মানুষ এর গুরুত্ব দেয় না। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুর

ভূরুঙ্গামারীর চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের গুরুত্বারোপ

ভূরুঙ্গামারী উপজেলার ৪০টি চরাঞ্চলের মানুষকে কৃষি প্রযুক্তিতে পিছিয়ে রেখে এলাকার উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। কৃষির ওপর দেশের উন্নয়ন ও অগ্রগতি নির্ভর করে। বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (১ম সংশোধিত) গ্রুপ সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম এসব কথা বলেন।

বুধবার (২৫মার্চ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে গ্রুপ সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণ করা হয়। এসময় উপজেলার চরাঞ্চলের ৩০ জন কৃষকের মধ্যে এসব সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন। বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক কৃষিবিদ জিয়াউর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মেহেদি হাসান, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি আলাউদ্দিন মন্ডল প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, ফ্রি জিনিস পেলে মানুষ এর গুরুত্ব দেয় না। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব প্রদানের আহ্বান জানান। তিনি কৃষি বিভাগকে নিয়মিত তদারকি ও চরের মানুষের কৃষির উন্নয়নের জন্য আরও কর্মসূচি গ্রহণের পরামর্শ দেন। ভূরুঙ্গামারীর উন্নয়নে তিনি কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow