ভেনিস চলচ্চিত্র উৎসবে বাঁধনের সিনেমা
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ আরও একবার উজ্জ্বল করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নির্মাতা রুবাইয়াত হোসেনের নতুন চলচ্চিত্র 'দ্য ডিফিকাল্ট ব্রাইড' এবার নির্বাচিত হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরের অরিজোন্তি কমপিটিশন বিভাগে। আর এই সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। এটি বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে স্থান করে নিয়েছে। আগামী ২ সেপ্টেম্বর শুরু হওয়া উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। দুই দশকের দীর্ঘ প্রস্তুতি শেষে নির্মাতা রুবাইয়াত হোসেন নির্মাণ করেছেন 'দ্য ডিফিকাল্ট ব্রাইড'। ২০০৬ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে গল্পটি নির্মাণের পরিকল্পনা থাকলেও পরে সেটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ দেন তিনি। চিত্রনাট্য নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার পাশাপাশি পেয়েছেন একাধিক আন্তর্জাতিক ফান্ড। সিনেমার গল্পে উঠে এসেছে এক তরুণীর জীবনসংগ্রাম। রূপকথার মতো বিয়ের স্বপ্ন দেখা সেই তরুণী এক জটিল রোগে আক্রান
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ আরও একবার উজ্জ্বল করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নির্মাতা রুবাইয়াত হোসেনের নতুন চলচ্চিত্র 'দ্য ডিফিকাল্ট ব্রাইড' এবার নির্বাচিত হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরের অরিজোন্তি কমপিটিশন বিভাগে। আর এই সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন বাঁধন।
এটি বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে স্থান করে নিয়েছে। আগামী ২ সেপ্টেম্বর শুরু হওয়া উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।
দুই দশকের দীর্ঘ প্রস্তুতি শেষে নির্মাতা রুবাইয়াত হোসেন নির্মাণ করেছেন 'দ্য ডিফিকাল্ট ব্রাইড'। ২০০৬ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে গল্পটি নির্মাণের পরিকল্পনা থাকলেও পরে সেটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ দেন তিনি। চিত্রনাট্য নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার পাশাপাশি পেয়েছেন একাধিক আন্তর্জাতিক ফান্ড।
সিনেমার গল্পে উঠে এসেছে এক তরুণীর জীবনসংগ্রাম। রূপকথার মতো বিয়ের স্বপ্ন দেখা সেই তরুণী এক জটিল রোগে আক্রান্ত। সুস্থতার জন্য নানা ঘরোয়া উপায় অবলম্বন করেও ব্যর্থ হলে তার মানসিক অস্থিরতা বাড়তে থাকে। একসময় একটি বিউটি পার্লারে গিয়ে সে কল্পনায় দেখতে শুরু করে লম্বা চুলের এক রহস্যময় নারীকে।
সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নবাগত জাইনীন করিম। এছাড়া গুরুত্বপূর্ণ তিনটি চরিত্রে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু এবং সুনেরাহ বিনতে কামাল। আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।
চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন পর্তুগিজ নির্মাতা লিওনর টেলস। বিভিন্ন বিভাগের কাজেও যুক্ত ছিলেন আন্তর্জাতিক কলাকুশলীরা। রুবাইয়াত হোসেনের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছেন ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের প্রযোজকেরা।
ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমাটি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে রুবাইয়াত হোসেন বলেন, ‘দেশের সিনেমা দিয়ে ভেনিসে প্রতিনিধিত্ব করতে পারছি, এটা আমার জন্য অনেক সম্মানের। এটা আমার স্বপ্নপূরণের গল্প। আমি চাই, দেশের সিনেমা আরও ভালো জায়গায় যাক।‘
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের অভিনীত সিনেমা জায়গা পাওয়াতে উচ্ছ্বাস প্রকাশ করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আন্তর্জাতিক অঙ্গনে আগেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন। এবার 'দ্য ডিফিকাল্ট ব্রাইড'–এর মাধ্যমে ভেনিসের মতো মর্যাদাপূর্ণ উৎসবের প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি, যা দেশের চলচ্চিত্রের জন্যও একটি নতুন মাইলফলক।
What's Your Reaction?