ভোজনরসিকদের জন্য মোহাম্মদপুরে ‘টিফিনবক্স’-এর নতুন আউটলেট

রাজধানীর গুলশানে সাফল্যের পর এবার মোহাম্মদপুরে যাত্রা শুরু করল জনপ্রিয় ফাস্ট ফুড ব্র্যান্ড ‘টিফিনবক্স’। সম্প্রতি মোহাম্মদপুরের ২/১২, নুরজাহান রোডে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির দ্বিতীয় আউটলেটের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা ট্র‍্যাক-এর গ্রুপ ডিরেক্টর মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আশিকুজ্জামান। অনুষ্ঠানে জানানো হয়, রাজধানীর গুলশান-২ আউটলেটে গ্রাহকদের স্বতঃস্ফূর্ত সাড়া এবং ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করেই মোহাম্মদপুরে নতুন শাখাটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই আউটলেটে টিফিনবক্সের জনপ্রিয় সব খাবারের আয়োজন থাকছে। মেন্যুতে রয়েছে সিগনেচার ঝুরা মাংসের খিচুড়ি, জিলাপি, বিভিন্ন স্বাদের রোল, সিঙ্গারা এবং লাচ্ছিসহ আরও নানা পদের ফাস্ট ফুড। বি-ট্র্যাক গ্রুপের কনসার্ন টিফিনবক্স কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের প্রত্যাশা পূরণ এবং মানসম্মত খাবার আরও মানুষের কাছে পৌঁছে দিতেই তাদের এই সম্প্রসারণ। মোহাম্মদপুরের ২/১২, নুরজাহান রোডে (ঢাকা-১২০৭) অবস্থিত এই আউটলেটটি এখন থেকে ভোজনরসিকদের জন্য উন্মুক্ত থাকবে। ভোজনরসিকরা আশা করছেন, গুলশানের মতো মোহাম্

ভোজনরসিকদের জন্য মোহাম্মদপুরে ‘টিফিনবক্স’-এর নতুন আউটলেট

রাজধানীর গুলশানে সাফল্যের পর এবার মোহাম্মদপুরে যাত্রা শুরু করল জনপ্রিয় ফাস্ট ফুড ব্র্যান্ড ‘টিফিনবক্স’। সম্প্রতি মোহাম্মদপুরের ২/১২, নুরজাহান রোডে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির দ্বিতীয় আউটলেটের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা ট্র‍্যাক-এর গ্রুপ ডিরেক্টর মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আশিকুজ্জামান।

অনুষ্ঠানে জানানো হয়, রাজধানীর গুলশান-২ আউটলেটে গ্রাহকদের স্বতঃস্ফূর্ত সাড়া এবং ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করেই মোহাম্মদপুরে নতুন শাখাটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এই আউটলেটে টিফিনবক্সের জনপ্রিয় সব খাবারের আয়োজন থাকছে। মেন্যুতে রয়েছে সিগনেচার ঝুরা মাংসের খিচুড়ি, জিলাপি, বিভিন্ন স্বাদের রোল, সিঙ্গারা এবং লাচ্ছিসহ আরও নানা পদের ফাস্ট ফুড।

বি-ট্র্যাক গ্রুপের কনসার্ন টিফিনবক্স কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের প্রত্যাশা পূরণ এবং মানসম্মত খাবার আরও মানুষের কাছে পৌঁছে দিতেই তাদের এই সম্প্রসারণ। মোহাম্মদপুরের ২/১২, নুরজাহান রোডে (ঢাকা-১২০৭) অবস্থিত এই আউটলেটটি এখন থেকে ভোজনরসিকদের জন্য উন্মুক্ত থাকবে।

ভোজনরসিকরা আশা করছেন, গুলশানের মতো মোহাম্মদপুরের এই শাখাতেও খাবারের মান ও স্বাদ বজায় থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow