ভোজ্যতেল মজুতের অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

ফেনীতে ভোজ্যতেলের মজুত ও অনুমোদনহীন লেভেলিংর বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। এ সময় অবৈধভাবে ৫০ হাজার লিটার ভোজ্যতেল মজুতের দায়ে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া। র‌্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব জানতে পারে কতিপয় অসাধু ব্যবসায়ী ফেনী শহরের মধ্যরামপুর তাকিয়া রোডস্থ ইসলামপুর এলাকায় অবৈধভাবে ভোজ্যতেলের কৃত্রিম সংকটের উদ্দেশে অবৈধ মজুত করে বাজারজাত করছে। র‌্যাবের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তরসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় ‘কবির অ্যান্ড সন্স’কে ৫০ হাজার লিটার ভোজ্যতেল অবৈধভাবে মজুত করার অপরাধে ২ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ফেনীর র‍্যাবের কোম্পানি অধিনায়ক মিজানুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম, নিরাপদ খাদ্য অধিদপ্তর সহকারী পরিচালক শামছুল আরেফিন উপস্থিত ছিলেন। র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহ

ভোজ্যতেল মজুতের অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

ফেনীতে ভোজ্যতেলের মজুত ও অনুমোদনহীন লেভেলিংর বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। এ সময় অবৈধভাবে ৫০ হাজার লিটার ভোজ্যতেল মজুতের দায়ে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া।

র‌্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব জানতে পারে কতিপয় অসাধু ব্যবসায়ী ফেনী শহরের মধ্যরামপুর তাকিয়া রোডস্থ ইসলামপুর এলাকায় অবৈধভাবে ভোজ্যতেলের কৃত্রিম সংকটের উদ্দেশে অবৈধ মজুত করে বাজারজাত করছে। র‌্যাবের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তরসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় ‘কবির অ্যান্ড সন্স’কে ৫০ হাজার লিটার ভোজ্যতেল অবৈধভাবে মজুত করার অপরাধে ২ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এসময় ফেনীর র‍্যাবের কোম্পানি অধিনায়ক মিজানুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম, নিরাপদ খাদ্য অধিদপ্তর সহকারী পরিচালক শামছুল আরেফিন উপস্থিত ছিলেন।

র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ.আর.এম. মোজাফ্ফর হোসেন জানান, জরিমানাকৃত টাকা বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow