ভোটকেন্দ্রের বুথ কক্ষে আগুন

নেত্রকোনার সদর উপজেলায় নির্বাচনের একটি ভোটকেন্দ্রের বুথ কক্ষে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার নূরপুর সিধরপুর প্রাথমিক বিদ্যালয়- এর ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী জানান, আগুনে বুথকেন্দ্রে থাকা দুটি বেঞ্চ ও ফ্যান লাইট পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, সোমবার দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে সম্ভবত আগুন লাগানো হয়। স্থানীয়রা তৎপর হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে এবং মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ডিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে যৌথভাবে তদন্ত শুরু করে। বিদ্যালয়ের ৭টি বুথের মধ্যে পুরাতন ভবনের চারটি বুথে এই আগুনের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, আগুন বুথের পিছনের জানালা দিয়ে দেওয়া হয়েছিল।  ঘটনার পর থেকে এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নির্বাচনকে স্বচ্ছ ও নিরাপদভাবে সম্পন্ন করার জন্য তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

ভোটকেন্দ্রের বুথ কক্ষে আগুন

নেত্রকোনার সদর উপজেলায় নির্বাচনের একটি ভোটকেন্দ্রের বুথ কক্ষে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার নূরপুর সিধরপুর প্রাথমিক বিদ্যালয়- এর ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী জানান, আগুনে বুথকেন্দ্রে থাকা দুটি বেঞ্চ ও ফ্যান লাইট পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, সোমবার দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে সম্ভবত আগুন লাগানো হয়। স্থানীয়রা তৎপর হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশকে খবর দেয়।

পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে এবং মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ডিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে যৌথভাবে তদন্ত শুরু করে। বিদ্যালয়ের ৭টি বুথের মধ্যে পুরাতন ভবনের চারটি বুথে এই আগুনের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, আগুন বুথের পিছনের জানালা দিয়ে দেওয়া হয়েছিল।

 ঘটনার পর থেকে এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নির্বাচনকে স্বচ্ছ ও নিরাপদভাবে সম্পন্ন করার জন্য তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow