ভোটকেন্দ্রের সামনে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত
বগুড়ার ধুনটে একটি ভোটকেন্দ্রের সামনে ছাত্রদলের এক নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের হটিয়ারপাড়া ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। আহত মিলন মিয়া (২৫) ধুনট ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি। তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাতে মিলন তার নিজ বাড়ির পাশের হটিয়ারপাড়া ভোটকেন্দ্রের সামনে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়ার ধুনটে একটি ভোটকেন্দ্রের সামনে ছাত্রদলের এক নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের হটিয়ারপাড়া ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
আহত মিলন মিয়া (২৫) ধুনট ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি। তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাতে মিলন তার নিজ বাড়ির পাশের হটিয়ারপাড়া ভোটকেন্দ্রের সামনে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?