ভোটকেন্দ্রের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

নারায়ণগঞ্জ-৪ আসনের একটি ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা।  মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রামারবাগ প্রাইমারি স্কুল কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে। প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাতের আঁধারে কয়েকজন যুবক সিসিটিভির আশপাশে ঘুরাঘুরি করছিল। এ সময় তারা সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে যায়। পুরো কেন্দ্রের আশেপাশে অন্তত ৫টি সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এসএম ফয়েজ উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখছি। সত্যতা পেলে সেসব স্থানে পুনরায় সিসিটিভি ক্যামেরা বসানো হবে।

ভোটকেন্দ্রের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

নারায়ণগঞ্জ-৪ আসনের একটি ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রামারবাগ প্রাইমারি স্কুল কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।

প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাতের আঁধারে কয়েকজন যুবক সিসিটিভির আশপাশে ঘুরাঘুরি করছিল। এ সময় তারা সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে যায়। পুরো কেন্দ্রের আশেপাশে অন্তত ৫টি সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এসএম ফয়েজ উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখছি। সত্যতা পেলে সেসব স্থানে পুনরায় সিসিটিভি ক্যামেরা বসানো হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow