ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি, থানায় জিডি
কুষ্টিয়া-২ আসনের মিরপুর পৌরসভা এলাকার একটি ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে চুরির বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আসে। পরে তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশকে অবহিত করা হয়। এ ঘটনায় মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে স্কুল কর্তৃপক্ষ চুরির বিষয়টি আমাকে জানিয়েছে। নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার ওই কেন্দ্রে পুনরায় নতুন ক্যামেরা প্রতিস্থাপন করা হবে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, সিসি ক্যামেরা চুরির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক থানায় জিডি করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে এখন পর্যন্ত ক্যামেরা উদ্ধার বা কাউকে আটক করা সম্ভব হয়নি। মিরপুর ও ভেড়ামারা উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া-২ আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্ব
কুষ্টিয়া-২ আসনের মিরপুর পৌরসভা এলাকার একটি ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ চুরির ঘটনা ঘটে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে চুরির বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আসে। পরে তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশকে অবহিত করা হয়। এ ঘটনায় মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে স্কুল কর্তৃপক্ষ চুরির বিষয়টি আমাকে জানিয়েছে। নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার ওই কেন্দ্রে পুনরায় নতুন ক্যামেরা প্রতিস্থাপন করা হবে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, সিসি ক্যামেরা চুরির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক থানায় জিডি করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে এখন পর্যন্ত ক্যামেরা উদ্ধার বা কাউকে আটক করা সম্ভব হয়নি।
মিরপুর ও ভেড়ামারা উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া-২ আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মিরপুর উপজেলায় মোট ১১৪টি ভোটকেন্দ্র রয়েছে। এই আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ১ জন।
What's Your Reaction?