ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও ককটেল উদ্ধার  

মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনার পর সেনাবাহিনীর অভিযানে একটি অস্ত্র ও কিছু তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ সময় ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটিতে অভিযানে এ উদ্ধার ও আটকের ঘটনা ঘটেছে। মুন্সীগঞ্জ সেনাবাহিনী ও মুন্সীগঞ্জ পুলিশ সুত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে। মুন্সীগঞ্জ সেনাবাহিনী সুত্রে জানা গেছে, নাহিদ নামে একজনকে গতকাল (বুধবার) রাতে মোল্লাকান্দি থেকে আটক করা হয়েছিল। আজ ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের পর সেনাবাহিনীর অভিযানে গতকাল আটক নাহিদের বাসস্থান ও আশেপাশের এলাকা থেকে একটি অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সজীব দে জানান, নাহিদের নামে মুন্সীগঞ্জ সদর থানায় কমপক্ষে ১৫টি মামলা আছে। তবে সে কার পক্ষে কাজ করা সেটা আমরা নিশ্চিত হতে পারিনি। সকাল ১০টার দিকে ধানের শীষের প্রার্থী মো কামরুজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী মো মহিউদ্দিন এর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি

ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও ককটেল উদ্ধার  

মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনার পর সেনাবাহিনীর অভিযানে একটি অস্ত্র ও কিছু তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ সময় ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটিতে অভিযানে এ উদ্ধার ও আটকের ঘটনা ঘটেছে। মুন্সীগঞ্জ সেনাবাহিনী ও মুন্সীগঞ্জ পুলিশ সুত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।

মুন্সীগঞ্জ সেনাবাহিনী সুত্রে জানা গেছে, নাহিদ নামে একজনকে গতকাল (বুধবার) রাতে মোল্লাকান্দি থেকে আটক করা হয়েছিল। আজ ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের পর সেনাবাহিনীর অভিযানে গতকাল আটক নাহিদের বাসস্থান ও আশেপাশের এলাকা থেকে একটি অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সজীব দে জানান, নাহিদের নামে মুন্সীগঞ্জ সদর থানায় কমপক্ষে ১৫টি মামলা আছে। তবে সে কার পক্ষে কাজ করা সেটা আমরা নিশ্চিত হতে পারিনি।

সকাল ১০টার দিকে ধানের শীষের প্রার্থী মো কামরুজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী মো মহিউদ্দিন এর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি মো মমিনুল ইসলাম।

তবে, এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায় নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow