ভোটকেন্দ্রে সন্ত্রাসীদের হুমকিতে ভয় পাওয়া যাবে না: আনসার মহাপরিচালক

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভোটকেন্দ্রে নিরপেক্ষ ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেন, ভোটকেন্দ্রে সন্ত্রাসীদের কোনো ধরনের চাপ বা হুমকিতে ভয় পাওয়া যাবে না। সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আয়োজিত নির্বাচনি প্রস্তুতিমূলক সমাবেশে আনসার সদস্যদের এসব নির্দেশনা দেন তিনি। আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভোটকেন্দ্রে নিরপেক্ষ ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সন্ত্রাসীদের কোনো ধরনের চাপ বা হুমকিতে ভয় পাওয়া যাবে না। বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলেও কোনোভাবেই ভোটকেন্দ্র ত্যাগ করা যাবে না। সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে প্রশিক্ষিত আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। তাদের মূল দায়িত্ব হবে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, যেকোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলা প্রতিহত করা এবং নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্

ভোটকেন্দ্রে সন্ত্রাসীদের হুমকিতে ভয় পাওয়া যাবে না: আনসার মহাপরিচালক

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভোটকেন্দ্রে নিরপেক্ষ ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

তিনি বলেন, ভোটকেন্দ্রে সন্ত্রাসীদের কোনো ধরনের চাপ বা হুমকিতে ভয় পাওয়া যাবে না।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আয়োজিত নির্বাচনি প্রস্তুতিমূলক সমাবেশে আনসার সদস্যদের এসব নির্দেশনা দেন তিনি।

আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভোটকেন্দ্রে নিরপেক্ষ ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সন্ত্রাসীদের কোনো ধরনের চাপ বা হুমকিতে ভয় পাওয়া যাবে না। বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলেও কোনোভাবেই ভোটকেন্দ্র ত্যাগ করা যাবে না। সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে প্রশিক্ষিত আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। তাদের মূল দায়িত্ব হবে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, যেকোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলা প্রতিহত করা এবং নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে প্রযুক্তিনির্ভর রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখা। কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি হলে সুরক্ষা অ্যাপপের মাধ্যমে বিষয়টি জানাতে হবে। কোনো জায়গায় ইন্টারনেট সংযোগ না পেলে এই সুরক্ষা অ্যাপ ইন্টারনেট সংযোগ ছাড়াই কাজ করবে।

এই নির্বাচন এখন আগের নির্বাচনের মতো নয় মন্তব্য করে মহাপরিচালক বলেন, আপনারা দাঁড়িয়ে থাকবেন অন্যরা ব্যালটে সিল মারবে, সেটা হতে দেওয়া যাবে না। আপনাকে যদি কেউ কেনার চেষ্টা করে- সেটা করা যাবে না। কারণ এটা এই দেশের ১৮ কোটি মানুষের আমানত। আমানতের খেয়ানত করলে স্বয়ং আল্লাহ তাআলাও তাকে ছাড় দেবে না। আগামীর নতুন বাংলাদেশ এই আনসার ভিডিপির এখান থেকেই শুরু হবে। আজকের মতো এরকম মহামিলন আগে কখনো হয়নি।

তিনি বলেন, আগে আনসারের কাজ ছিল জেলা-উপজেলায় ভোটের একদিন আগে ব্যালট বাক্স মাথায় করে নিয়ে যাওয়া, এটাই ছিল আনসার ও ভিডিবি। আমি বলছি না ভোটের বাক্স নিয়ে যাওয়াটা ইম্পরট্যান্ট না, ভোটের বাক্সের কার্যক্রম, ভোটকেন্দ্রের কার্যক্রম বিষয়টা সবাইকে জানতে হবে। প্রত্যেককে পকেট নোটবুক দেওয়া হয়েছে, সেখানে কী করা যাবে কী করা যাবে না তার নির্দেশনা দেওয়া রয়েছে।

আনসারের ডিজি বলেন, দেশের মানুষ যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন উপভোগ করতে পারে সে লক্ষ্যেই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে।

এ সময় আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনে দ্বায়িত্ব পালনের পরিসংখ্যান জানিয়ে তিনি বলেন, এবারের নির্বাচনে সারাদেশে মোট ৫ লাখ ৫৬ হাজার ১২৭ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে ঢাকায়, যেখানে ঢাকা মহানগরের ৪টি জোনের ৩৬ থানায় ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্রে ২৭ হাজার ৭০৩ জন সদস্য নিয়োজিত থাকবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হবে, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

কেআর/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow