ভোটকেন্দ্র দখলের চেষ্টা প্রতিহত করা হবে : শিবির সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র দখলের যে কোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। যারা ভোটকেন্দ্রে অনৈতিক উদ্দেশ্যে আসতে চায়, তাদের বলছি; আসার আগে বাবা-মা ও সন্তানদের কাছে ক্ষমা চেয়ে আসুন। সময় কিন্তু পাবেন না।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়ার কাহালু উপজেলার বটতলা এলাকায় আয়োজিত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নূরুল ইসলাম সাদ্দাম বলেন, নৌকা, ধানের শীষ ও লাঙ্গল সবই জনগণ দেখেছে। এবার ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে জনগণ। দাঁড়িপাল্লা বিজয়ী হলে দখলদার ও জুলুমকারীরা এলাকা ছেড়ে পালাতে বাধ্য হবে।
বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, একটি দল প্রকাশ্যে এক কথা বলে, ভেতরে আরেক কথা বলে; এটি স্পষ্ট মুনাফেকি। তারা অতীতেও কৃষক ঋণ মওকুফ, স্বাস্থ্যবিমা ও বেকার ভাতার প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন করেনি। তাদের শাসনামলে দুর্নীতির কারণে বাংলাদেশ বিশ্বে চ্যাম্পিয়ন হয়েছে।
শিবির সভাপতি বলেন, গত ১৭ বছর ধরে দেশে ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে জনগণের ওপর নির্যাতন চালানো হয়েছে। জন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র দখলের যে কোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। যারা ভোটকেন্দ্রে অনৈতিক উদ্দেশ্যে আসতে চায়, তাদের বলছি; আসার আগে বাবা-মা ও সন্তানদের কাছে ক্ষমা চেয়ে আসুন। সময় কিন্তু পাবেন না।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়ার কাহালু উপজেলার বটতলা এলাকায় আয়োজিত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নূরুল ইসলাম সাদ্দাম বলেন, নৌকা, ধানের শীষ ও লাঙ্গল সবই জনগণ দেখেছে। এবার ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে জনগণ। দাঁড়িপাল্লা বিজয়ী হলে দখলদার ও জুলুমকারীরা এলাকা ছেড়ে পালাতে বাধ্য হবে।
বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, একটি দল প্রকাশ্যে এক কথা বলে, ভেতরে আরেক কথা বলে; এটি স্পষ্ট মুনাফেকি। তারা অতীতেও কৃষক ঋণ মওকুফ, স্বাস্থ্যবিমা ও বেকার ভাতার প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন করেনি। তাদের শাসনামলে দুর্নীতির কারণে বাংলাদেশ বিশ্বে চ্যাম্পিয়ন হয়েছে।
শিবির সভাপতি বলেন, গত ১৭ বছর ধরে দেশে ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে জনগণের ওপর নির্যাতন চালানো হয়েছে। জনগণ আর কোনো ফ্যাসিবাদী কাঠামো দেখতে চাই না। যারা বাংলাদেশকে অনিরাপদ করতে চায়, তাদের আমরা লাল কার্ড দেখিয়ে রুখে দেব। নিরাপদ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয় অর্জন করব ইনশাআল্লাহ।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, হ্যাঁ-এর পক্ষে রায় মানে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা। সংবিধান কেউ নিজের ইচ্ছামতো সংশোধন করতে পারবে না। ফাঁসির দণ্ডপ্রাপ্ত সন্ত্রাসী আসামিদের রাষ্ট্রপতি খেয়ালখুশিমতো ক্ষমা করতে পারবেন না। ভবিষ্যতে সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট বাধ্যতামূলক হবে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে।
হ্যাঁ-এর পক্ষে রায় মানে স্বাধীনতার পক্ষে রায় এবং আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করার পক্ষে রায় বলে মন্তব্য করেন নূরুল ইসলাম সাদ্দাম। তিনি সবাইকে হ্যাঁ-এর পক্ষে ভোট দিতে ও আশপাশের মানুষদের উৎসাহিত করতে আহ্বান জানান।
ইসলামী ছাত্রশিবির কাহালু উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সভায় বক্তব্য রাখেন ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের বগুড়া-৪ আসনের প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। বিশেষ অতিথি ছিলেন চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি ও ছাত্রশিবিরের জেলা ও উপজেলা পর্যায়ের সিনিয়র নেতারা।