ভোটকেন্দ্র পাহারা দিতে না পারলে ঘু ঘু ধান খেয়ে ফেলবে : আমির খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। গুম, খুন ও মিথ্যা মামলার জবাব ১২ তারিখে বিজয়ের মাধ্যমে দিতে হবে। অলসতা করলে চলবে না। ভোটকেন্দ্র পাহারা দিতে না পারলে ঘু ঘু ধান খেয়ে ফেলবে। আমাদের বিজয় সুনিশ্চিত। আগামীতে ধানের শীষের সুনামি আসছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের সাতকানিয়া রাস্তার মাথাস্থ মডেল মসজিদের সামনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ নাজমুল মোস্তফা আমিনের সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, মানুষের জীবনমান উন্নয়নে তারেক রহমান যে পরিকল্পনা নিয়েছেন দেশের মানুষ তার সুফল ভোগ করবে। অর্থনীতিতে গণতন্ত্রণায়ন করতে হবে। মনে রাখবেন, গণতন্ত্রের একমাত্র বন্ধু হচ্ছে বিএনপি। বিএনপি নেতাকর্মীরা অতীতে অনেক চরম ত্যাগ স্বীকার করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে সাতকানিয়া-লোহাগাড়ার সমস্ত সম্ভাবনাকে আমি কাজে লাগাব। শুধু জিতলে হবে না, বিশাল ব্যবধানে ভোটে জিততে হবে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিনের সভাপতি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। গুম, খুন ও মিথ্যা মামলার জবাব ১২ তারিখে বিজয়ের মাধ্যমে দিতে হবে। অলসতা করলে চলবে না। ভোটকেন্দ্র পাহারা দিতে না পারলে ঘু ঘু ধান খেয়ে ফেলবে। আমাদের বিজয় সুনিশ্চিত। আগামীতে ধানের শীষের সুনামি আসছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের সাতকানিয়া রাস্তার মাথাস্থ মডেল মসজিদের সামনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ নাজমুল মোস্তফা আমিনের সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, মানুষের জীবনমান উন্নয়নে তারেক রহমান যে পরিকল্পনা নিয়েছেন দেশের মানুষ তার সুফল ভোগ করবে। অর্থনীতিতে গণতন্ত্রণায়ন করতে হবে। মনে রাখবেন, গণতন্ত্রের একমাত্র বন্ধু হচ্ছে বিএনপি। বিএনপি নেতাকর্মীরা অতীতে অনেক চরম ত্যাগ স্বীকার করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে সাতকানিয়া-লোহাগাড়ার সমস্ত সম্ভাবনাকে আমি কাজে লাগাব। শুধু জিতলে হবে না, বিশাল ব্যবধানে ভোটে জিততে হবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন এ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, মুজিবুর রহমান চেয়ারম্যান, সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু, কেন্দ্রীয় যুবদল নেতা মাহফুজুর রহমান, হাজি রফিক আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্যানেল মেয়র নওয়াব মিয়া, জসিম উদ্দিন আবদুল্লাহ, জান্নাতুল নাঈম রিকু, লোকমান হাকিম মানিক, এম এ রহিম, মহসিন প্রমুখ।
What's Your Reaction?