ভোটপূর্ব রাতে জামায়াতের বিরুদ্ধে অনিয়ম-ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেযারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের আগে বিভিন্ন স্থানে অর্থ লেনদেন, ভোটার প্রভাবিত করা এবং প্রশাসনিক পর্যায়ে অনিয়মের নানা অভিযোগ সামনে আসছে, এসব ঘটনা নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে তিনি এসব কথা বলেন।
What's Your Reaction?
