ভোটারদের জন্য খাবার তৈরি করে বিপদে বিএনপি নেতা

লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ৯০০ ভোটারের জন্য খাবার তৈরী করার অভিযোগে স্থানীয় ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মাস্টার রিয়াজ উদ্দিনকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অভি দাস বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে পরিচালিত অভিযানের মাধ্যমে সত্যতা যাচাইয়ের পর রিয়াজ উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার ১১ নং হাজিপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাজী কালেয়েতপুর কেন্দ্রে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ উদ্দিন চৌধুরীর গণসংযোগের আগে স্থানীয় ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মাস্টার রিয়াজ উদ্দিন ৯০০ ভোটারের জন্য খাবারের আয়োজন করেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাস বলেন, যেকোনো প্রার্থীর সমর্থকরা সভা-সমাবেশ, মিছিল বা অন্যান্য কর্মসূচি আয়োজন করতে পারবে। তবে এসব অনুষ্ঠানের আগে বা পরে কোনো ধরনের খাবার বা আর্থিক লেনদেন করা নির্বাচনী আচরণ বিধি ২০২৫ অনুযায়ী নিষিদ্ধ। বিধি লঙ্ঘনের কারণে রিয়াজ উদ্দিনকে জরিমানা করা হয়েছে। এ

ভোটারদের জন্য খাবার তৈরি করে বিপদে বিএনপি নেতা

লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ৯০০ ভোটারের জন্য খাবার তৈরী করার অভিযোগে স্থানীয় ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মাস্টার রিয়াজ উদ্দিনকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অভি দাস বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে পরিচালিত অভিযানের মাধ্যমে সত্যতা যাচাইয়ের পর রিয়াজ উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার ১১ নং হাজিপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাজী কালেয়েতপুর কেন্দ্রে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ উদ্দিন চৌধুরীর গণসংযোগের আগে স্থানীয় ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মাস্টার রিয়াজ উদ্দিন ৯০০ ভোটারের জন্য খাবারের আয়োজন করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাস বলেন, যেকোনো প্রার্থীর সমর্থকরা সভা-সমাবেশ, মিছিল বা অন্যান্য কর্মসূচি আয়োজন করতে পারবে। তবে এসব অনুষ্ঠানের আগে বা পরে কোনো ধরনের খাবার বা আর্থিক লেনদেন করা নির্বাচনী আচরণ বিধি ২০২৫ অনুযায়ী নিষিদ্ধ। বিধি লঙ্ঘনের কারণে রিয়াজ উদ্দিনকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা বলছেন, এই ধরনের আয়োজন ভোটার প্রভাবিত করার চেষ্টা হিসেবে দেখা হয়, তাই প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow