ভোটার তথ্য যাচাইয়ে পুরোনো নিবন্ধন ফরম আপলোডে জোর ইসির

ভোটার তথ্য যাচাইয়ে পুরোনো নিবন্ধন ফরম আপলোডে জোর ইসির নিজস্ব প্রতিবেদক: ভোটার তথ্য যাচাই ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়া আরও সহজ করতে পুরোনো নিবন্ধন ফরমগুলো দ্রুত সার্ভারে আপলোডের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত পাঁচ পঞ্জিকা বছরের ভোটার তথ্য ফরম (ফরম-২) স্ক্যান ও আপলোড কার্যক্রম ৩০ জুনের মধ্যে শেষ করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (২০ জুন) এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে ২০০৮ সাল হতে ২০১২ সাল পর্যন্ত (পাঁচ বছর) ভোটার তথ্য ফরম (ফরম-২) মাঠ কার্যালয়ে স্ক্যান ও আপলোড কার্যক্রম ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। প্রয়োজনে আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসারগণ স্থানীয় চাহিদার পরিপ্রেক্ষিতে নিজ অধিক্ষেত্রের মধ্যে অপারেটর ও স্ক্যানার মেশিন সমন্বয় করে কার্যক্রম সম্পন্ন করবেন। ইসি কর্মকর্তারা বলছেন, এনআইডি সংশোধনের জন্য দুই নম্বর ফরম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ভোটার হওয়ার সময় ব্যক্তি নিজেই এই ফরম পূরণ করেন। পরবর্তীতে সংশোধনের প্রয়োজন হলে এটি যা

ভোটার তথ্য যাচাইয়ে পুরোনো নিবন্ধন ফরম আপলোডে জোর ইসির

ভোটার তথ্য যাচাইয়ে পুরোনো নিবন্ধন ফরম আপলোডে জোর ইসির

নিজস্ব প্রতিবেদক: ভোটার তথ্য যাচাই ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়া আরও সহজ করতে পুরোনো নিবন্ধন ফরমগুলো দ্রুত সার্ভারে আপলোডের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত পাঁচ পঞ্জিকা বছরের ভোটার তথ্য ফরম (ফরম-২) স্ক্যান ও আপলোড কার্যক্রম ৩০ জুনের মধ্যে শেষ করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২০ জুন) এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে ২০০৮ সাল হতে ২০১২ সাল পর্যন্ত (পাঁচ বছর) ভোটার তথ্য ফরম (ফরম-২) মাঠ কার্যালয়ে স্ক্যান ও আপলোড কার্যক্রম ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। প্রয়োজনে আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসারগণ স্থানীয় চাহিদার পরিপ্রেক্ষিতে নিজ অধিক্ষেত্রের মধ্যে অপারেটর ও স্ক্যানার মেশিন সমন্বয় করে কার্যক্রম সম্পন্ন করবেন।

ইসি কর্মকর্তারা বলছেন, এনআইডি সংশোধনের জন্য দুই নম্বর ফরম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ভোটার হওয়ার সময় ব্যক্তি নিজেই এই ফরম পূরণ করেন। পরবর্তীতে সংশোধনের প্রয়োজন হলে এটি যাচাইয়ের কাজে লাগে। ২০১২ সাল বা তার আগের নিবন্ধন ফরমগুলো নানা কারণে এখনো সার্ভারে আপলোড করা হয়নি। তাই দ্রুত কাজ শেষ করতে মাঝে মাঝেই মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়। এর আগেও কয়েকবার এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow