ভোটার ৩৯৬১, সাড়ে চার ঘণ্টায় ভোট পড়েছে দেড় হাজার

রংপুরের পীরগাছা উপজেলার দেউতি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে মোট ভোট সংখ্যা ৩ হাজার ৯৬১ জন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ভোট গ্রহণ শুরু হয়। তবে বেলা ১২টা পর্যন্ত প্রায় সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে প্রায় দেড় হাজার। ওই ভোটকেন্দ্রর দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ফজলে রাব্বী এ তথ্য জানিয়েছেন। সরেজমিনে দেখা গেছে, এই কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরু হয়। সকালে উপস্থিতির সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটার উপস্থিতি। রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ৯০৬ জন। এনসিপির প্রার্থী আখতার হোসেন, জাতীয় পার্টির আবু নাসের শাহ মাহবুবার রহমান, বিএনপির এমদাদুল হক ভরসাসহ ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। ৮৭৩ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জিতু কবীর/এনএইচআর/এএসএম

ভোটার ৩৯৬১, সাড়ে চার ঘণ্টায় ভোট পড়েছে দেড় হাজার

রংপুরের পীরগাছা উপজেলার দেউতি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে মোট ভোট সংখ্যা ৩ হাজার ৯৬১ জন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ভোট গ্রহণ শুরু হয়। তবে বেলা ১২টা পর্যন্ত প্রায় সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে প্রায় দেড় হাজার।

ওই ভোটকেন্দ্রর দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ফজলে রাব্বী এ তথ্য জানিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, এই কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরু হয়। সকালে উপস্থিতির সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটার উপস্থিতি।

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ৯০৬ জন।

এনসিপির প্রার্থী আখতার হোসেন, জাতীয় পার্টির আবু নাসের শাহ মাহবুবার রহমান, বিএনপির এমদাদুল হক ভরসাসহ ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলার মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। ৮৭৩ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

জিতু কবীর/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow