ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে তার নির্বাচনী ফলাফল আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রকাশ করা যাবে না। আপিল বিভাগে লিভ টু আপিল মঞ্জুর হওয়ায় এমন নির্দেশনা এসেছে। রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ঋণখেলাপির অভিযোগে মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। রিটের শুনানি শেষে গত ২৫ জানুয়ারি হাইকোর্ট মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন। একই সঙ্গে তাকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে তিনি ওই প্রতীক বরাদ্দ পান। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে কুমিল্লা–১০ আসনের আরেক প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল করেন। রোববার সেই লিভ টু আপিল মঞ্জুর করা হয়। মোবাশ্বের আলম ভূঁইয়ার আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করেছেন, অর্থাৎ আপিল শুনানির অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে কুমিল্লা-১০ আসনের নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠ

ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে তার নির্বাচনী ফলাফল আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রকাশ করা যাবে না। আপিল বিভাগে লিভ টু আপিল মঞ্জুর হওয়ায় এমন নির্দেশনা এসেছে। রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ঋণখেলাপির অভিযোগে মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। রিটের শুনানি শেষে গত ২৫ জানুয়ারি হাইকোর্ট মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন। একই সঙ্গে তাকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে তিনি ওই প্রতীক বরাদ্দ পান। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে কুমিল্লা–১০ আসনের আরেক প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল করেন। রোববার সেই লিভ টু আপিল মঞ্জুর করা হয়। মোবাশ্বের আলম ভূঁইয়ার আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করেছেন, অর্থাৎ আপিল শুনানির অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে কুমিল্লা-১০ আসনের নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং মোবাশ্বের আলম ভূঁইয়া নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে তিনি জানান, আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মোবাশ্বের আলম ভূঁইয়ার নির্বাচনী ফলাফল স্থগিত থাকবে। আপিলের রায়ের ওপরই নির্ভর করবে তার নির্বাচনের চূড়ান্ত বৈধতা। সংশ্লিষ্টরা জানান, এই সিদ্ধান্তের ফলে কুমিল্লা-১০ আসনের ভোটগ্রহণে কোনো বাধা থাকছে না। তবে ফলাফল ঘোষণার ক্ষেত্রে আদালতের পরবর্তী নির্দেশনার অপেক্ষা করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow