ভোটে বিএনসিসি ক্যাডেট মোতায়েন, যাচাই হবে রাজনৈতিক সংশ্লিষ্টতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনের গণভোটে নির্বাচনি কাজে সহায়তার জন্য বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর ক্যাডেট মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অবশ্য ক্যাডেট মোতায়েনের ক্ষেত্রে রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাইসহ সাতটি নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে ইসি। বুধবার (২৮ জানুয়ারি) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা চিঠিতে এসব নির্দেশনার কথা জানিয়ে দেওয়া হয়েছে।